Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাঠের মানুষ মাঠেই শেষ, চোখের জলে জানাজা

December 27, 2025
in অনান্য খেলা, বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মাঠের মানুষ মাঠেই শেষ, চোখের জলে জানাজা
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

মুশফিকুর রহিমের ক্রিকেট জীবনের সঙ্গে মাহবুব আলী জাকির নাম জড়িয়ে আছে শুরুর দিনগুলো থেকেই। অনূর্ধ্ব-১৯ দল থেকে শুরু করে হাই পারফরম্যান্স ইউনিট, একাডেমি ও জাতীয় দল-প্রতিটি ধাপে এই কোচ ছিলেন তাঁর পাশে, ছিলেন অভিভাবকের মতো একজন মানুষ।

প্রায় ২৫ বছরের সেই সম্পর্কের পরিসমাপ্তি ঘটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে শেষবারের মতো গুরুতর শোকে ভেঙে পড়তে দেখা যায় মুশফিককে।

জাকির মৃত্যুসংবাদ আসে ম্যাচ চলাকালীন সময়ে। তখন ঢাকার বিপক্ষে ব্যাট করছিল রাজশাহী ওয়ারিয়র্স। মাঠে খেলা চলায় কেউই তখন প্রকাশ্যে অনুভূতি জানাতে পারেননি। তবে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবেগের বাঁধ ভেঙে পড়ে। ঢাকা ও রাজশাহীর ক্রিকেটাররা একে একে নিজেদের শোক আর ভালোবাসার কথা প্রকাশ করতে শুরু করেন।

মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর মাহবুব আলী জাকিকে কিছুক্ষণ সিপিআর দেওয়া হয় এবং দ্রুত সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই চিকিৎসকরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরে তাঁর মরদেহ ফিরিয়ে আনা হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সেই দিনই রাজশাহীকে ৫ উইকেটে হারায় ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটার, কোচ ও কর্মকর্তাদের উপস্থিতিতে মাঠেই অনুষ্ঠিত হয় জাকির প্রথম জানাজা।

জানাজার সময় কান্নায় ভেঙে পড়েন মুশফিকুর রহিম। চোখের জল ধরে রাখতে পারেননি পেসার শরিফুল ইসলামসহ আরও অনেক ক্রিকেটার। কোচ তালহা জুবায়ের, হান্নান সরকার, খালেদ মাহমুদ সুজন ও রাজিন সালেহরা নীরবে দাঁড়িয়ে ছিলেন জাকির মরদেহের পাশে। ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন চেষ্টা করছিলেন নিজের আবেগ সংবরণ করতে, যদিও চোখেমুখে শোকের ছাপ স্পষ্ট ছিল।

রাজশাহীর বিপক্ষে পাওয়া জয়টি প্রয়াত কোচকেই উৎসর্গ করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শেষে অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেন, ‘আমাদের জন্য অত্যন্ত কষ্টের খবর। জাকি স্যার মারা গেছেন। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও দোয়া রইল। তবে একটি ভালো জয়। এটা আমাদের জন্য অনেক বড় একটি ক্ষতি। তিনি আমাদের কাছে অনেকটা বাবার মতো ছিলেন। আমি মনে করি, এটি আমাদের জন্য অনেক বড় ক্ষতি। আমরা যখনই কোনো ম্যাচ খেলি, জেতার জন্যই খেলি। এই জয় আমি জাকি স্যারকে উৎসর্গ করছি। ইনশা আল্লাহ, আল্লাহ তাঁকে জান্নাত দান করবেন।’

বিপিএলে জয় দিয়ে যাত্রা শুরু করলেও ঢাকার ক্রিকেটারদের হৃদয় ছিল ভারাক্রান্ত। ম্যাচ শুরুর আগেই ঘটে যাওয়া এই বিয়োগান্তক ঘটনা পুরো দলের ওপর গভীর ছাপ ফেলেছিল। খেলোয়াড়দের নিয়ে ওয়ার্ম-আপ চলাকালীন নির্দেশনা দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সহকারী কোচ মাহবুব আলী জাকি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাঠ থেকে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

জাকির প্রয়াণে দেশের ক্রিকেটাঙ্গনে শোকের মাতম চলছে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনসহ অনেক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত জানাজায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিসিবি সভাপতি তাঁর বক্তব্যে সবার কাছে জাকি স্যারের জন্য প্রাণ খুলে দোয়া করার আহ্বান জানান।

২০০৮ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গেম ডেভেলপমেন্ট বিভাগের হাই পারফরম্যান্স কোচ হিসেবে যোগ দেন মাহবুব আলী জাকি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন সংশোধনের পেছনে ছিল তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। মাশরাফি বিন মর্তুজা ও তাসকিনসহ জাতীয় দলের বহু পেসারের মেন্টর হিসেবে কাজ করেছেন তিনি। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ও পেস বোলিং কোচ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

Previous Post

প্রিয় কোচের বিদায়ে শোকাহত সাকিব-মাশরাফি-তাসকিনরা

Next Post

শেষ বলের রোমাঞ্চে, শেষ হাসি সিলেটের

Related Posts

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা
অনান্য খেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

2
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

6
জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন
বিশেষ প্রতিবেদন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

9
Next Post
শেষ বলের রোমাঞ্চে, শেষ হাসি সিলেটের

শেষ বলের রোমাঞ্চে, শেষ হাসি সিলেটের

Discussion about this post

সর্বশেষ..

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
2

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

by cricbdadmin
0
6

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দুই সেঞ্চুরির জবাবে...

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

by cricbdadmin
0
9

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের নিবন্ধন কার্যক্রম শুরু...

‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস

বাংলাদেশের ফান্ডিং বন্ধের অনুরোধ করিনি: বুলবুল

by cricbdadmin
0
11

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সহায়তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন-এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন...

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

by cricbdadmin
0
5

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর সব হিসাব-নিকাশ শেষ হয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে। ডালাসে জাপান ও সুইডেন ১–১ গোলে ড্র করার পাশাপাশি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD