Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিদায়ী ম্যাচের অপেক্ষায় সাকিব, চোখ এখন বোর্ডের দিকে

April 16, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকাদের একজন সাকিব আল হাসান। কিন্তু সেই সাকিব এখন মাঠের বাইরে। রাজনীতি, বিতর্ক, এবং সময়ের নানা মোড়ে তিনি হয়ে পড়েছেন ব্রাত্য।

তবে সাকিব হাল ছাড়ছেন না। দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার স্বপ্ন এখনও তাড়া করে তাঁকে। চান, জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামতে। চাইলেই তো হয় না-তার জন্য প্রয়োজন বোর্ডের অনুমতি, নিরাপত্তার নিশ্চয়তা, এবং রাজনৈতিক দূরত্ব।

এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমার সবচেয়ে বড় ইচ্ছা দেশের হয়ে খেলে বিদায় নেওয়া। আমি বিশ্বাস করি, এখনও ১-২ বছর খেলতে পারি।’

গত বছর দেশে রাজনৈতিক অস্থিরতার সময় বিদেশে পারিবারিক সফরে থাকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাকিব। সেই সময়ের ছবি ভাইরাল হলে তৈরি হয় নেতিবাচক প্রতিক্রিয়া। এখন সেই সময়কে নিজের ভুল হিসেবে মেনে নিচ্ছেন তিনি, ‘পাবলিক ফিগার হিসেবে আরও সচেতন হওয়া উচিত ছিল। দুঃখিত আমি, দায় নিচ্ছি।”

রাজনীতি নিয়ে কোনো উচ্চাশা নেই তার, এমনটাই দাবি সাকিবের, ‘রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য কেউ আমাকে বলেনি। সব সময় শুধু বলা হয়েছে—ক্রিকেট খেলো।’

তবে মাঠে ফেরার পথে বাধা শুধু সিদ্ধান্ত নয়, আছে নিরাপত্তা ও মামলার জটিলতাও। তার ভাষায়, ‘আমার নিরাপত্তা নিশ্চিত হলে আমি দেশে ফিরব। আমার নামে মামলা হয়েছে, অথচ বাদী জানেই না আমি ওই মামলায় আছি!’

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন সাকিব। ওয়ানডেতেও শেষবার দেখা গেছে ২০২৩ বিশ্বকাপে। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি।

তবে বিদায়ী মুহূর্তটা তিনি নিজের মতো করে চান। বোর্ডের কাছে তাই অনুরোধ, একটু সহযোগিতা যেন আসে উপরের মহল থেকেই।

শেষ পর্যন্ত সাকিব ফিরতে পারবেন কিনা—তা সময় বলবে।

Previous Post

নীরবতা, বিতর্ক আর আত্মপক্ষ সমর্থন: সাকিবের আত্মজিজ্ঞাসা

Next Post

অধিনায়ক বদলের নাটকীয়তা-সুপার লিগে মোহামেডানের অধিনায়ক মাহমুদউল্লাহ

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
নির্বাচকদের ভাবনায় আছেন রিয়াদও

অধিনায়ক বদলের নাটকীয়তা-সুপার লিগে মোহামেডানের অধিনায়ক মাহমুদউল্লাহ

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD