Saturday, June 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

May 24, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত এই সিরিজকে বিশ্বকাপের মঞ্চে ওঠার আগে গুরুত্বপূর্ণ পরীক্ষাগার হিসেবেই দেখছে টাইগ্রেসরা। তবে দলীয় পরিকল্পনার ভেতরেও আলাদা করে নজর থাকছে একজনের দিকে-অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটে।

বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্সে একটা বিষয় বেশ স্পষ্ট- জ্যোতি রান পেলে দলও বদলে যায়। মিডল অর্ডারে তার দৃঢ়তা, ইনিংস গড়ার ক্ষমতা এবং চাপ সামলানোর দক্ষতা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় অনেকটাই। কিন্তু সাম্প্রতিক কয়েক ম্যাচে নিজের স্বাভাবিক ছন্দে ছিলেন না তিনি। বিশ্বকাপের আগে সেই প্রসঙ্গেই খোলামেলা কথা বললেন অধিনায়ক।

সংবাদ সম্মেলনে আজ জ্যোতি বলেন, ‘আমি যেখানে ব্যাট করি এটা অনেক জরুরি। আগে যেভাবে ব্যাট করে এসেছি সেভাবে করতে পারিনি গত কয়েক ম্যাচে। তবে আমার নিজের প্রতি বিশ্বাস আছে, যেভাবে অনুশীলন করছি, এখন কেবল মোমেন্টামের অপেক্ষায়। ত্রিদেশীয় সিরিজে চেষ্টা করব ভালো করার, এটা দলের জন্য জরুরি। আমার পারফরম্যান্স দলকে জেতানোর জন্য অনেক জরুরি। সামনে যেন আমি আমার খেলাটা খেলতে পারি।’

নিজের ব্যাটিং নিয়ে আত্মসমালোচনা থাকলেও আত্মবিশ্বাসে ঘাটতি নেই বাংলাদেশের অধিনায়কের। বরং স্কটল্যান্ডের কন্ডিশনে ভালো কিছু করার মধ্য দিয়েই বিশ্বকাপের আগে ছন্দে ফিরতে চান তিনি। কারণ সামনে অপেক্ষা করছে কঠিন এক গ্রুপ- ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিদের সঙ্গে লড়াই।

এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে জ্যোতির চোট সমস্যা। তবে বিষয়টিকে বড় করে দেখতে নারাজ তিনি। বরং দীর্ঘদিন ধরেই ইনজুরি নিয়েই খেলছেন বলে জানালেন অধিনায়ক। জ্যোতির ভাষায়, ‘২০১৭ সাল থেকে আমার ডান হাতের লিগামেন্ট ছিঁড়ে গেছে। আমি এত বছর ধরে খেলছি কেউ কি এটা জানতে পেরেছে? না। আমি তো ক্রিকেট খেলে এসেছি। সম্প্রতি কেন এই জিনিসগুলো আসছে আমি জানি না। আমি ১০০% ফিট দেখেই সিলেক্ট হয়েছি দলে। প্রতিটি প্লেয়ারই কিছু না কিছু নিগলস থাকে কোনো প্লেয়ার বলতে পারবে না তার কোনো ইনজুরি নেই, সেগুলো ব্যালেন্স করেই খেলতে হয়। আমিও সেভাবেই ব্যালেন্স করেই খেলছি।’

বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির এই সফরে তিন দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে দুইবার করে। ২৮ মে শুরু হওয়া এই সিরিজ চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগ্রেসরা।

Previous Post

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

Next Post

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

Related Posts

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা
অনান্য খেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

2
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

6
জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন
বিশেষ প্রতিবেদন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

9
Next Post
সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

Discussion about this post

সর্বশেষ..

মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

by cricbdadmin
0
2

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ...

জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত

জিম্বাবুয়ের দুই সেঞ্চুরির জবাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা

by cricbdadmin
0
6

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে চাপে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সফরকারীদের দুই সেঞ্চুরির জবাবে...

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দ্বিতীয় মৌসুমের নিবন্ধন

by cricbdadmin
0
9

দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে আগামী ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুমের নিবন্ধন কার্যক্রম শুরু...

‘২৫ বছর পরও গর্ব করি’ -বুলবুলের কণ্ঠে ফিরে এল ইতিহাস

বাংলাদেশের ফান্ডিং বন্ধের অনুরোধ করিনি: বুলবুল

by cricbdadmin
0
11

বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আর্থিক সহায়তা বন্ধ করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন-এমন সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন...

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

ব্রাজিলের মুখোমুখি জাপান, জয় নিয়ে মরক্কোর সামনে নেদারল্যান্ডস

by cricbdadmin
0
5

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর সব হিসাব-নিকাশ শেষ হয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে। ডালাসে জাপান ও সুইডেন ১–১ গোলে ড্র করার পাশাপাশি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD