Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্ষমতা কমছে কোহলির

July 18, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ক্ষমতা কমছে কোহলির
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ভারতীয় দলে কোন্দল-নতুন খবর নয়। বিশ্বকাপ শেষেই এমন গুঞ্জন ভাসছে বাতাসে। বলা হচ্ছে তাদের ক্রিকেট দল দুই শিবিরে বিভক্ত। এক দলে বিরাট কোহলি আর দলে রোহিত শর্মা। দলে নাকি একক প্রভাব বিরাটের। এমন কী কোচ নির্বাচনেও ছিল ভূমিকা। কিন্তু এমন সিদ্ধান্ত থেকে দূরে সরে এসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

সাবেক বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক কপিল দেবের নেতৃত্বে গঠিত কমিটিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভারতের নতুন কোচ নির্বাচন প্রক্রিয়া শুরু হবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময় থেকেই। এমনটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যমে এমনটাই জানিয়েছে।

এটা সবারই জানা সাবেক কোচ অনিল কুম্বলের সঙ্গে অনেক দিন ধরেই মনমালিন্য ছিল কোহলির। যে কারণে দুইজন প্রায় ছয় মাস কথাও বলেননি। ভারত অধিনায়কের কথায় কুম্বলের পরিবর্তে শাস্ত্রীকে নিয়োগ দিয়েছিল বিসিসিআইয়ের পরিচালনা কমিটি। কোচ নির্বাচনে কোহলির এমন হস্তক্ষেপে বেশ চটেছিলেন কোচ নির্বাচনের জন্য গঠিত কমিটির সদস্যরা।

ভারতীয় বোর্ডের একটি সূত্র, ‘গতবার কুম্বলেকে নিয়ে কোহলি তার ও দলের আপত্তির কথা জানিয়েছিলেন। এবারের নির্বাচন প্রক্রিয়াতে তার কোন ভূমিকা থাকবে না। কপিল দেব ও তার অধীনে কাজ করা কমিটিই কোচ বাছাই করবেন। তারা কোহলির কোনো কথা শুনবেন না।’

কোচিং স্টাফ নির্বাচনে কোচের একক ক্ষমতাও ভারতে থাকবে না। এমনটাই জানিয়েছেন বোর্ডের ওই সূত্র, ‘সিনিয়র নির্বাচক কমিটিই এখন থেকে সব কোচিং স্টাফ ঠিক করবেন। আগে আমরা হেড কোচকেই সব নির্বাচন করতে দিতাম। যদি সাপোর্ট স্টাফ নির্বাচনের আগে হেড কোচ চলে আসেন, তাহলে তিনি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তটা নির্বাচক কমিটিই নেবে।’

সামনেই ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। আগামী ৩ আগস্ট দ্বীপ দেশটিতে যাচ্ছে দল। এ জন্য বিশ্বকাপের পর শাস্ত্রীসহ সব কোচিং স্টাফদের মেয়াদ বাড়িয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ১৫ সেপ্টেম্বর থেকে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরুর আগেই নতুন কোচ পাবেন কোহলিরা।

Previous Post

আফগানের বিপক্ষে রুবেল, সাব্বির, এনামুল ও মিঠুন

Next Post

খুলনায় নাম লেখালেন ওয়াটসন

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

5
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post
গ্ল্যামারের আইপিএল

খুলনায় নাম লেখালেন ওয়াটসন

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
5

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD