Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কোহলির বিরাট ব্যাটে দুটো রেকর্ড

November 26, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, রেকর্ড, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
প্রথম পরীক্ষায় পাশ কোহলি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি যেন ভিন গ্রহের এক তারকা। মাঠ এবং মাঠের বাইরের দুই জায়গাতেই সমান দাপটে বিচরন। চুটিয়ে প্রেম করছেন বলিউডের মহা তারকা আনুশকা শর্মার সঙ্গে। আর মাঠে একের পর এক সেঞ্চুরি করে যাচ্ছেন তিনি। তাইতো রেকর্ড বিরাট কোহলির নিত্য সঙ্গী। তারই পথ ধরে এবার আরো একটা অর্জন যোগ হল তার নামের পাশে। অধিনায়ক হিসেবে সেঞ্চুরির দুটি রেকর্ড এখন শুধুই কোহলির। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুর টেস্টের তৃতীয় দিন সকালে সেঞ্চুরি করেন তিনি। ভারত অধিনায়ক হিসেবে এটি কোহলির দ্বাদশ শতরান। আগের টেস্টে কলকাতায় সেঞ্চুরি করে কোহলি ছুঁয়েছিলেন অধিনায়ক সুনিল গাভাস্কারের ১১ সেঞ্চুরির রেকর্ড। এবার তাকে টপকে গেলেন।

এটি এই ক্রিকেট বর্ষে তিন সংস্করণ মিলিয়ে কোহলির দশম শতক। অধিনায়ক হিসেবে এক বছরে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডও এখন শুধু কোহলির। আগের টেস্টের সেঞ্চুরিতে কোহলি স্পর্শ করেছিলেন রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথের রেকর্ড। ২০০৫ ও ২০০৬ সালে ৯টি করে আন্তর্জাতিক সেঞ্চুরি করেন পন্টিং। ২০০৫ সালে সমান সেঞ্চুরি করেন স্মিথ। তাদের পেছনে ফেলেন বিরাট।

আর সব মিলিয়ে কোহলির এটি ১৯তম টেস্ট সেঞ্চুরি। যা কীনা ভারতের হয় দ্বিতীয় দ্রুততম। ৮৫ ইনিংসে ১৯টি করেন গাভাস্কার। ১০৪ ইনিংসে করলেন কোহলি। এর আগে শচীনের লেগেছিল ১০৫ ইনিংস।

অবশ্য গত কয়েক বছর ধরেই দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন কোহলি। বিশেষ করে অধিনায়ক হয়ে ব্যাটের ধার যেন আরো বেড়ে গেছে। এই সময়টাতে টানা চার টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল রেকর্ড করেছেন তিনিন। এ বছর এটি তাঁর দশম আন্তর্জাতিক সেঞ্চুরি (৬টি ওয়ানডেতে, ৪টি টেস্টে)। সব মিলিয়ে আসলে ব্যাটিংয়ের সব রেকর্ডই নিজের করে নেয়ার দৌড়ে আরেকটু এগিয়ে গেলেন কোহলি।

Previous Post

খরুচে সাইফউদ্দিন ১ ওভারে দিলেন ৩২

Next Post

উৎসব শুরু করে দিতে পারে অজিরা

Related Posts

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

5
Next Post
‘ওয়ার্নার সুস্থ রয়েছেন’

উৎসব শুরু করে দিতে পারে অজিরা

Discussion about this post

সর্বশেষ..

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD