Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ইতিহাস গড়ে ভারতের স্বপ্নের মতো এক জয়

January 20, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ইতিহাস গড়ে ভারতের স্বপ্নের মতো এক জয়
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অবিশ্বাস্য-ঠিক তাই। এ যেন রোমাঞ্চ ছড়ানো এক মহাকাব্য। খোদ ভারতীয় ভক্তরাও হয়তো দিনের শুরুতে ভাবে নি ধরা দেবে এমনই এক জয়! অলিখিত ফাইনাল হয়ে উঠেছিল সিরিজের শেষ টেস্ট। যেখানে টেস্টের শেষ ঘণ্টায় শেষ সময়ে এসে মিলল উত্তর। অস্ট্রেলিয়ার মাঠে ভারত লিখল নতুন এক ইতিহাস। অস্ট্রেলিয়ার ব্রিজবেন দুর্গে উড়ল ভারতের বিজয় নিশান!

মঙ্গলবার ব্রিজবেন টেস্টের উত্তেজনাপূর্ণ শেষ দিনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ভারত। তার পথ ধরেই সিরিজ জয়ের সঙ্গে বোর্ডার-গাভাস্কার ট্রফি সফরকারীরা ধরে রাখল ২-১ ব্যবধানে।

অথচ এই সফরেই কীনা ড্রথম টেস্টে ব্যর্থতার তলানিতে চলে গিয়েছিল দলটি। মাত্র ৩৬ রানে অলআউট হলে কী আর সম্মান থাকে? নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ইনিংস। সেই টেস্ট শেষে ছুটিতে চলে যান দলের সেরা তারকা বিরাট কোহলি। তারপরই শুরু হয় চেটের মিছিল। একের পর এক ক্রিকেটার যোগ দেন ইনজুরির মিছিলে। দল চলে যায় মাঠের বাইরে। কিন্তু অনেকটা জোড়াতালি দিয়ে গড়া সেই ভারতীয় দলই এবার ওঠে গেল অনন্য উচ্চতায়।

ব্রিজবেন এমনই এক ভেন্যু, যেখানে গত ৩২ বছরে ৩১ টেস্টে হারেনি অস্ট্রেলিয়া। সেখানেই জয়ে রঙিন অজিঙ্কা রাহানের দল।

গ্যাবায় চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করে জয় অস্ট্রেলিয়াই। ১৯৫১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে ২৩৬ রান তুলে জেতে তারা। এবার ভারতের লক্ষ্য ছিল ৩২৮। সেই মিশন ইমপসিবলেও সফল দলটি। শেষ বিকেলে ১৮ বল আগে ৩ উইকেট হাতে রেখে হাসি মুখে মাঠ ছাড়েন রিশাভ পান্ত।

৮৯ রানের দেখার মতো এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েনপান্ত। ৯১ রানের দারুণ ইনিংস খেলেন শুভমান গিল। চেতেশ্বর পূজারা করেন ৫৬।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩৬৯/১০
ভারত ১ম ইনিংস : ৩৩৬/১০
অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৯৪/১০
ভারত ২য় ইনিংস : (লক্ষ্য ৩২৮) ৯৭ ওভারে ৩২৯/৭ (আগের দিন ৪/০) (রোহিত ৭, গিল ৯১, পুজারা ৫৬, রাহানে ২৪, পান্ত ৮৯*, মায়াঙ্ক ৯, সুন্দর ২২, শার্দুল ২, সাইনি ০*; স্টার্ক ১৬-০-৭৫-০, হেইজেলউড ২২-৫-৭৪-১, কামিন্স ২৪-১০-৫৫-৪, গ্রিন ৩-১-১০-০, লায়ন ৩১-৭-৮৫-২, লাবুশেন ১-০-৪-০।
ফল : ভারত ৩ উইকেটে জয়ী
সিরিজ : ৪ ম্যাচ সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়
ম্যাচসেরা : রিশাভ পান্ত
সিরিজসেরা : প্যাট কামিন্স।

Previous Post

তামিম তৈরি করতে চান ‘ব্র্যান্ড অব ক্রিকেট’

Next Post

৫ কোটি রুপি বোনাস পাচ্ছেন রাহানেরা

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
৫ কোটি রুপি বোনাস পাচ্ছেন রাহানেরা

৫ কোটি রুপি বোনাস পাচ্ছেন রাহানেরা

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD