Wednesday, August 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিম তৈরি করতে চান ‘ব্র্যান্ড অব ক্রিকেট’

January 20, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
তামিম তৈরি করতে চান ‘ব্র্যান্ড অব ক্রিকেট’
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট 

বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজের পরপরই অধিনায়কত্ব পেয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু করোনার কারণে এতোদিন নিজের দায়িত্ব পালনের পথচলা শুরু করতে পারেননি তিনি। তবে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বপালন করতে চলেছেন বাংলাদেশ দলের ওপেনার। আর তাই অধিনায়ক তামিম অন্য কাউকে অনুসরণ না করে নিজস্ব ব্র্যান্ড অব ক্রিকেট তৈরি করতে চান তিনি।

তামিমকে কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়ার পর অনেকেই সেটি মেনে নিতে পারেননি। তবে তামিম কী পারবেন ব্যাটিংয়ের চাপ সামলে অধিনায়কত্বের চাপটাও সামলাতে? আপাতত তামিমের ভাবনায় বাংলাদেশ ক্রিকেটে নিজস্ব ব্র্যান্ড অব ক্রিকেট গড়ে তোলার, ‘আমি সবসময় বাংলাদেশি স্টাইল অব ক্রিকেট, বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট গড়ে তোলার দিকে গুরুত্ব দেই। প্রত্যেকটা দেশের নিজস্ব স্টাইল আছে। আমি মনে করি না আমাদের অন্য কাউকে অনুসরণ করা উচিৎ। অনেক জায়গায় বলেছে হয়ত আমরা ওয়েস্ট ইন্ডিজের মত শক্তিশালী না, ওদের মত বিল্ডআপ না। আমাদের এমন অনেক এডভান্টেজ আছে যা অন্যদের দলে নেই। তাই কাউকে অনুসরণ না করে বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট তৈরি করতে চাই। আমরা যেগুলো খেলতে পারি তা দিয়েই।’

এর আগেও অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন তামিম। তবে সেটি খণ্ডকালীন। পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পাওয়ার আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং টি-টোয়েন্টি কাপে নেতৃত্ব দিয়েছেন তামিম। তবে আন্তর্জাতিক অঙ্গন ভিন্ন। মাঠে আগ্রাসী নাকি রক্ষণাত্মক অধিনায়ক হবেন সেটি পরিস্থিতির উপর নির্ভর করছে বললেন তামিম, ‘এটা একটা ভালো দিকই বলতে পারেন যে জাতীয় দলে শুরুর আগে দুইটা টুর্নামেন্টে অধিনায়কত্ব করতে পেরেছি। দুর্ভাগ্যবশত মহামারির কারণে আমরা অনেক ক্রিকেট হাতছাড়া করেছি। দুই টুর্নামেন্টই আমার জন্য কঠিন ছিল। স্টাইল বা ব্র্যান্ড সময়ের সাথে সাথে গড়ে উঠবে। আমি যদি এখন একটা কথা বলি আর পরিস্থিতি ভিন্ন থাকে, তাহলে সেটা অনুসরণ না করলে তো আর হল না। সময়ের সাথে সাথে বুঝতে পারব কোন পথে এগোচ্ছি। তাই পরিস্থিতি বুঝতে হবে। কখনো রক্ষণাত্মক হতে হয়, কখনো আক্রমণাত্মক হতে হয়।’

বুধবার বেলা ১১.৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই টাইগার ওয়ানডে অধিনায়কত্বের পরীক্ষা শুরু হবে তামিম ইকবালের। ব্যাপারটিকে এ তারকা নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবে।

Previous Post

চারে ব্যাট করতে সমস্যা নেই সাকিবের: তামিম

Next Post

ইতিহাস গড়ে ভারতের স্বপ্নের মতো এক জয়

Related Posts

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার লিগে নতুন ঠিকানা রিশাদের

0
রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের
বিশেষ প্রতিবেদন

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

0
বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত
বিশেষ প্রতিবেদন

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

0
Next Post
ইতিহাস গড়ে ভারতের স্বপ্নের মতো এক জয়

ইতিহাস গড়ে ভারতের স্বপ্নের মতো এক জয়

Discussion about this post

সর্বশেষ..

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

দক্ষিণ আফ্রিকার লিগে নতুন ঠিকানা রিশাদের

by cricbdadmin
0
0

বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার তালিকায় যুক্ত হলো আরও একটি আসর। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও বিগ...

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

by cricbdadmin
0
0

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

by cricbdadmin
0
0

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে গত ৩ আগস্ট থেকে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক...

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

by cricbdadmin
0
0

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সংক্ষিপ্ত এই সফরে স্বাগতিকদের দুটি ভিন্ন দলের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা।...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

বাংলাদেশ সিরিজের আগেই চোটের ধাক্কা

by cricbdadmin
0
0

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই স্বাগতিক শিবিরে দেখা দিয়েছে...

cale-cache-b ?>