Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

November 9, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি
0 0
A A
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে নিজের নবম রান নেওয়ার মধ্য দিয়ে অনন্য এই কীর্তি গড়েন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শেষ দিনের ২০তম ওভারে জোমেল ওয়ারিক্যানের বল মিড অনের দিকে ঠেলে দিয়ে সিঙ্গেল নেন মুশফিক। এতেই পূর্ণ হয় তার কাঙ্ক্ষিত ৭ হাজার রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্বের ৫৯তম ব্যাটার হিসেবে এই মাইলফলকে পৌঁছালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সিলেট টেস্ট শুরুর আগে ৭ হাজার রান থেকে ৪৩ রান দূরে ছিলেন মুশফিক। প্রথম ইনিংসে ভালো শুরুর পরও ৩৪ রানে থেমে যায় তাঁর ইনিংস। ফলে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল আর মাত্র ৯ রান। এবার আর কোনো ভুল করেননি অভিজ্ঞ এই ব্যাটার। দুই ওপেনারের উইকেট হারানোর পরও বাড়তি ঝুঁকি না নিয়ে দেখেশুনে ব্যাটিং করে অনায়াসেই পৌঁছে যান ইতিহাসের পাতায়।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। অভিষেক টেস্টের দুই ইনিংসে তাঁর সংগ্রহ ছিল যথাক্রমে ১৯ ও ৩ রান। এরপর প্রায় ২১ বছরের দীর্ঘ পথচলায় ১০৭ টেস্টের ১৯৭ ইনিংসে ৭ হাজার রানের মালিক হলেন তিনি। ৩৯.১০ গড়ের এই ক্যারিয়ারে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরি।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকায় মুশফিকের ধারেকাছেও নেই অন্য কেউ। দ্বিতীয় স্থানে থাকা মুমিনুল হক করেছেন ৫ হাজার ২৯৩ রান, খেলেছেন ১৫২ ইনিংস। আর তামিম ইকবালের সংগ্রহ ১৩৪ ইনিংসে ৫ হাজার ১৩৪ রান। অর্থাৎ, বাংলাদেশের আর কোনো ব্যাটার এখন পর্যন্ত টেস্টে ৬ হাজার রানের মাইলফলকও স্পর্শ করতে পারেননি।

শুধু মোট রানেই নয়, সেঞ্চুরির হিসাবেও বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে মুশফিক। তার ১৪টি টেস্ট সেঞ্চুরি দেশের ক্রিকেটে সর্বোচ্চ। ১৩টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে মুমিনুল হক। তামিম ইকবালের সেঞ্চুরি ১০টি। পঞ্চাশোর্ধ্ব ইনিংসের হিসাবেও মুশফিকের অবস্থান সবার ওপরে। তার এমন ইনিংসের সংখ্যা ৪৪টি।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার রেকর্ডও রয়েছে মুশফিকের দখলে। এবার সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করে দেশের টেস্ট ক্রিকেটে নিজের দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি ঐতিহাসিক অধ্যায়।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চোটের কারণে খেলতে পারেননি মুশফিক। সিলেটে দ্বিতীয় টেস্টে ফিরেই প্রথম ইনিংসে ৩৪ রান করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ৯ রান তুলে বাংলাদেশের ক্রিকেটে এমন এক ইতিহাস রচনা করেন, যেখানে এর আগে কোনো বাংলাদেশি ব্যাটারের নাম ছিল না।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD