Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

June 30, 2026
in অনান্য খেলা, বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ মুহূর্ত পর্যন্ত নেদারল্যান্ডসের জয়ই যেন সময়ের অপেক্ষা ছিল। কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের সমতাসূচক গোলে বদলে যায় পুরো ম্যাচের চিত্র। এরপর অতিরিক্ত সময়েও কোনো দল ব্যবধান গড়তে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপের পরীক্ষায় ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস।

মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল মরক্কো। ১৯ মিনিটে আশরাফ হাকিমির কর্নার থেকে নেইল এল আইনাউইয়ের হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক বার্ট ভারব্রুখেন। দুই মিনিট পরও আরেকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয় আফ্রিকার দলটির। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য নেদারল্যান্ডসও পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করে। ৪৪ মিনিটে মিকি ফন দে ফেনের শট রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। আর যোগ করা সময়ে ছয় গজ দূর থেকে ইসমায়েল সাইবারির গোল মিসে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস এগিয়ে যাওয়ার পর তাদের জয় অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। তবে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে শেমসেদ্দিন তালবির নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে মরক্কোকে ম্যাচে ফেরান ইসা দিওপ। শেষ মুহূর্তের এই গোল ম্যাচকে নিয়ে যায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল মরক্কো। ৯৮ মিনিটে তালবির পাস থেকে গোলরক্ষকের মুখোমুখি হয়েছিলেন ইসমায়েল সাইবারি। কিন্তু বার্ট ভারব্রুখেন অসাধারণ সেভ করে নেদারল্যান্ডসকে বাঁচিয়ে দেন। বাকি সময়েও দুই দল মরিয়া চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি।

ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে দুই দলই একাধিক শট লক্ষ্যভ্রষ্ট করে। পাঁচটি করে শট শেষে ৩-২ ব্যবধানে জয় পায় মরক্কো। নাটকীয় এই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজিয়ে দেয় নেদারল্যান্ডসের।

Previous Post

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

Next Post

রেকর্ড গড়ে একাই লড়লেন তাইজুল

Related Posts

২৫ বছরে টেস্ট ক্রিকেটে কতদূর এলাম-তাইজুল দিলেন বিবেকের জবাব
বিশেষ প্রতিবেদন

রেকর্ড গড়ে একাই লড়লেন তাইজুল

2
জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

6
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
Next Post
২৫ বছরে টেস্ট ক্রিকেটে কতদূর এলাম-তাইজুল দিলেন বিবেকের জবাব

রেকর্ড গড়ে একাই লড়লেন তাইজুল

Discussion about this post

সর্বশেষ..

২৫ বছরে টেস্ট ক্রিকেটে কতদূর এলাম-তাইজুল দিলেন বিবেকের জবাব

রেকর্ড গড়ে একাই লড়লেন তাইজুল

by cricbdadmin
0
2

হারারে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। মাত্র ১৪০ রানে গুটিয়ে যাওয়ার পর বড় ব্যবধানে পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে...

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

বিশ্বকাপে ডাচদের বিদায়, নাটকীয় জয়ে শেষ ষোলোয় মরক্কো

by cricbdadmin
0
4

শেষ মুহূর্ত পর্যন্ত নেদারল্যান্ডসের জয়ই যেন সময়ের অপেক্ষা ছিল। কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের সমতাসূচক গোলে বদলে যায় পুরো...

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
6

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD