Monday, September 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মিরপুরে টাইগারদের বিশেষ প্রস্তুতি

September 14, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মিরপুরে টাইগারদের বিশেষ প্রস্তুতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়ান গেমসের আগে নিজেদের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জাপানে হতে যাওয়া এবারের এশিয়ান গেমসে ড্রপ-ইন উইকেটে খেলবে বাংলাদেশ। তাই দেশ ছাড়ার আগেই সেই উইকেটের আচরণ সম্পর্কে যতটা সম্ভব ধারণা নিতে চায় টিম ম্যানেজমেন্ট।

গতকাল থেকে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। জাপানের উদ্দেশে ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়ার আগে ২১ ও ২৩ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা।

জাপানে এশিয়ান গেমসের ম্যাচগুলোর জন্য যে ড্রপ-ইন সারফেস তৈরি করা হচ্ছে, সেটির দায়িত্বে রয়েছেন বিসিবির সাবেক কিউরেটর গামিনি ডি সিলভা। তাই দেশ ছাড়ার আগে তাঁর কাছ থেকেই উইকেটের চরিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

জাতীয় দলের কোচিং সেটআপের এক সদস্য জানিয়েছেন, জাপানে যাওয়ার আগে গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলবে টিম ম্যানেজমেন্ট। উইকেটের বাউন্স, আচরণ ও অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়ার পর সেই তথ্য ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে।

তবে শুধু কন্ডিশন নয়, বাংলাদেশের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হবে টি-টোয়েন্টির ম্যাচ ফ্লো ফিরে পাওয়া। জুলাইয়ের পর আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি টাইগাররা। ফলে এশিয়ান গেমসের আগে মিরপুরের এই প্রস্তুতি ক্যাম্প হবে নিজেদের টি-টোয়েন্টি ছন্দে ফেরারও গুরুত্বপূর্ণ সুযোগ।

এশিয়ান গেমসে বাংলাদেশের অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে টাইগাররা, যেখানে প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের বিজয়ী দল।

এরপর ১ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। আর ৩ অক্টোবর ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান।

ড্রপ-ইন উইকেটের রহস্য, টি-টোয়েন্টির ছন্দ এবং পদকের লক্ষ্য-জাপানে যাওয়ার আগে মিরপুরেই নিজেদের প্রস্তুতিকে যতটা সম্ভব নিখুঁত করতে চাইছে বাংলাদেশ।

Related Posts

অভিষেকেই মিরাজের বাজিমাত
বিশেষ প্রতিবেদন

মিরাজের ঘূর্ণিতে মুগ্ধ সিপিএল

0
জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের

0
ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন
বিশেষ প্রতিবেদন

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD