Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

এটা কোনো নির্বাচন না-এক ধরনের খেলা, ‘কালো দাগ’ আখ্যা দিলেন তামিম

October 1, 2025
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এটা কোনো নির্বাচন না-এক ধরনের খেলা, ‘কালো দাগ’ আখ্যা দিলেন তামিম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক অধিনায়ক তামিম ইকবাল আজ সকালেই নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। শুধু তিনি নন, আরও ১৪ জন হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এতে একঝটকায় নির্বাচনের সমীকরণ আমূল বদলে গেছে।

প্রার্থিতা প্রত্যাহারের পর ক্ষুব্ধ কণ্ঠে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন তামিম, ‘আজ আমিসহ প্রায় ১৪-১৫ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছি। কারণটা খুবই পরিষ্কার। আমি শুরু থেকেই বলছি-এটা কোনো নির্বাচন না, বরং এক ধরনের খেলা। যখন যা মনে হচ্ছে, তখন তাই করা হচ্ছে। ক্রিকেটের সঙ্গে এই প্রক্রিয়া কোনোভাবেই মানায় না।’

এই তারকা ক্রিকেটার আরও বলেন, ‘আরও অনেকেই নাম প্রত্যাহার করতেন, কিন্তু তাদেরকে নানা উপায়ে থামানো হয়েছে। আজ যদি ১৫ জনও নাম সরিয়ে নেন, সেটাই যথেষ্ট বড় বার্তা। এটা আমাদের প্রতিবাদ।’

বিসিবির এই নির্বাচনী প্রক্রিয়াকে তিনি সরাসরি ‘ফিক্সিং’ আখ্যা দিয়ে বলেন, ‘আপনারা বলেন ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে হবে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন, তারপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করবেন। এই নির্বাচন কোনো নির্বাচনই নয়। এটা বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে।’

তামিমের ক্ষোভের তীর ছিল বোর্ডের বর্তমান নীতিনির্ধারকদের দিকেও। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘বোর্ডের যারা আছেন তারা চাইলে এভাবে নির্বাচন করতে পারেন, জিততেও পারেন। কিন্তু আজ ক্রিকেট ১০০% হেরে গেছে, এতে কোনো সন্দেহ নেই।’

সবশেষে সাবেক এই অধিনায়ক জানিয়ে দেন, তিনি এবং তার সহযাত্রীরা আর কোনোভাবেই এই প্রক্রিয়ার অংশ হবেন না, ‘আমরা কোনোভাবেই এই নোংরামির সঙ্গে থাকতে পারি না। সবাই জানে কারা কী করেছে, নিয়ম কীভাবে সুবিধামতো পাল্টানো হয়েছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমি বিস্তারিত বলব।’

আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগেই প্রার্থিতা প্রত্যাহারের দিনে তামিম ইকবালের মতো শক্তিশালী প্রার্থীর সরে দাঁড়ানো পুরো নির্বাচনী প্রক্রিয়াকে নতুন বিতর্কের মুখে ঠেলে দিয়েছে।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD