Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্লগ

পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মুশফিক-তাসকিন

June 7, 2025
in ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মুশফিক-তাসকিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সারা দেশে শ্রদ্ধা ও পারিবারিক উষ্ণতায় আজ শনিবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। ঈদ মানেই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার সময়, আর এই আনন্দ থেকে পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরাও।

অনেকদিন পর নিজ শহর বগুড়ায় ঈদ করছেন টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে মায়ানকে সঙ্গে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে দিয়েছেন সবার প্রতি ঈদের শুভেচ্ছা।

তাসকিন আহমেদও ঈদ উদযাপন করছেন পরিবারের সান্নিধ্যে। ঢাকায় বাবা, দুই মেয়ে ও বড় ছেলে তাসফিনকে সঙ্গে নিয়ে তোলা একটি পারিবারিক ছবি প্রকাশ করেছেন ফেসবুকে। তিনিও জানিয়েছেন ঈদের শুভকামনা।

তবে এই আনন্দের ছুটি খুব বেশিদিনের নয়। শ্রীলঙ্কা সফর সামনে রেখে দ্রুতই ফিরতে হচ্ছে অনুশীলনে। আগামী ৯ জুন থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্পে শুরু থেকেই থাকবেন পুরো কোচিং স্টাফসহ জাতীয় দলের ক্রিকেটাররা। প্রস্তুতি শেষে ১৩ জুন দেশ ছাড়বে টাইগাররা।

ঈদের আনন্দের রেশ শেষ না হতেই সামনে অপেক্ষায় আন্তর্জাতিক চ্যালেঞ্জ-তাই ছুটি শেষে ফের মাঠের লড়াইয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ দল।

 

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD