Tuesday, August 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

হান্নানের পর তানজিদ

August 14, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হান্নানের পর তানজিদ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটিং ইতিহাস এতদিন আটকে ছিল ৭৬ রানে। কেয়ার্নসে হান্নান সরকারের সেই ইনিংসই ছিল দেশটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ডারউইনে এসে সেই সীমা শুধু পেরোলেন না, একেবারে তিন অঙ্কে নিয়ে গেলেন তানজিদ হাসান তামিম।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করলেন তানজিদ। ১৮৮ বলে তিন অঙ্ক ছোঁয়ার পর ১৯৭ বল খেলে থামেন ১০১ রানে। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও একটি ছক্কায়।

তবে এই সেঞ্চুরির পথটা সরল ছিল না। দুইবার জীবন পাওয়ার পরও ইনিংসটাকে এগিয়ে নিয়েছেন তানজিদ। দ্বিতীয় দিন মাঠে নেমে ১০২ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি। এরপর সেঞ্চুরির পথে যত এগিয়েছেন, ততই বেড়েছে অপেক্ষা। শেষ পর্যন্ত নাথান লায়নের বলে সিঙ্গেল নিয়ে পৌঁছে যান সেই কাঙ্ক্ষিত মাইলফলকে।

তিন অঙ্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তানজিদের নাম উঠে যায় বাংলাদেশের ক্রিকেটের এক বিশেষ তালিকায়। দেশের বাইরে টেস্টে সেঞ্চুরি করা বাংলাদেশের ১৭তম ব্যাটার তিনি। কিন্তু একই তালিকায় থাকা অন্য ১৬ জনের সঙ্গে তাঁর কীর্তির পার্থক্য হলো, তাঁদের কেউ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশকে তিন অঙ্কের স্বাদ দিতে পারেননি।

বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছয়টি টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর রয়েছে চারটি করে। সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল ও মাহমুদউল্লাহ তিনটি করে সেঞ্চুরি করেছেন। মুমিনুল হক, হাবিবুল বাশার ও লিটন দাসের রয়েছে দুটি করে।

এর বাইরে জাভেদ ওমর, সাদমান ইসলাম, খালেদ মাসুদ, সৌম্য সরকার, মোহাম্মদ রফিক, নাসির হোসেন ও মাহমুদুল হাসান জয়ও দেশের বাইরে সেঞ্চুরি করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটারদের বিদেশের মাটিতে আগের ৩৬টি সেঞ্চুরির পর এল তানজিদের শতক।

কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম। তানজিদের সেঞ্চুরির আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ব্যাটিংয়ের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল হান্নান সরকারের ৭৬। সেই রেকর্ডটিও ভেঙেছেন তানজিদ। এক ওপেনারের রেখে যাওয়া সীমা পেরিয়ে আরেক ওপেনার বাংলাদেশের ব্যাটিংকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।

অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এখনো শাহরিয়ার নাফিসের দখলে। ফতুল্লায় ১৮৯ বলে তাঁর ১৩৮ রান এখনো সবার ওপরে। তানজিদের ১০১ সেই রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু ভিন্ন এক কারণে তাঁর ইনিংসটি আলাদা হয়ে গেছে।

কারণ নাফিসের ১৩৮ এসেছিল দেশের মাটিতে, আর তানজিদের ১০১ এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। লায়নের বলেই লং অফে মিচেল স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ব্যক্তিগত সংগ্রহ ১০১-এ থামলেও তাঁর ইনিংসের প্রভাব থেকে যায় স্কোরবোর্ডে, আর নামটি থেকে যায় ইতিহাসের পাতায়।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সর্বোচ্চ ৭৬ থেকে প্রথম সেঞ্চুরি-তানজিদের ১০১ যেন শুধু একটি রেকর্ড ভাঙার গল্প নয়। দীর্ঘদিনের একটি অপেক্ষারও শেষ। ডারউইনে সেই অপেক্ষার অবসান ঘটালেন বাংলাদেশের এক তরুণ ওপেনার।

Related Posts

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

জেলা ক্রিকেট সংস্থা নিয়ে বিসিবির কড়া বার্তা

0
তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি

0
এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD