Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ঘরোয়া ক্রিকেটে তামিমের নতুন পরিকল্পনা, সভায় একাধিক সিদ্ধান্ত

September 20, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যেন একসঙ্গে কয়েকটি দরজা খুলতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের চতুর্থ সভায় শুধু ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তই আসেনি, এসেছে নতুন টুর্নামেন্টের পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং ক্রিকেটারদের দৈনন্দিন সুযোগ-সুবিধা বাড়ানোর একগুচ্ছ সিদ্ধান্ত। আজ মিরপুরে অনুষ্ঠিত সভা শেষে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।

এই সভার সবচেয়ে বড় বার্তাগুলোর একটি এসেছে ঘরোয়া ক্রিকেটের কাঠামো নিয়ে। আগামী ডিসেম্বরে ছয়টি দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে এটিকে শুধুই একটি স্বল্পমেয়াদি টি-টোয়েন্টি প্রতিযোগিতা হিসেবে দেখছে না বোর্ড। পরিকল্পনা অনুযায়ী, ছয় দল ভবিষ্যতে অন্যান্য ফরম্যাটের প্রতিযোগিতাতেও অংশ নেবে। একটি নতুন প্রতিযোগিতা দিয়ে শুরু করে ঘরোয়া ক্রিকেটের জন্য তুলনামূলক স্থায়ী দলভিত্তিক কাঠামো তৈরির দিকে এগোতে চাইছে বিসিবি।

এই সিদ্ধান্তের পেছনে এবারের ঘরোয়া ক্রিকেটের আর্থিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ। ২০২৬ সালে বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তের পর ঘরোয়া ক্রিকেটারদের আয় নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এরই মধ্যে বিসিবি ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়েছিল। আজকের বোর্ড সভায় সেই সংশোধিত ম্যাচ ফি আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। এর ফলে পুরুষ ক্রিকেটাররা চার দিনের ম্যাচে ১ লাখ ৫০ হাজার টাকা, একদিনের ম্যাচে ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা ম্যাচ ফি পাবেন। এনসিএলের দ্বিতীয় একাদশে ম্যাচপ্রতি পাওয়া যাবে ১৫ হাজার টাকা।

নারী ক্রিকেটেও এসেছে আর্থিক পরিবর্তন। তিন দিনের ম্যাচে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা, একদিনের ম্যাচে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দৈনিক ভাতাও দ্বিগুণ করা হয়েছে। আগে যেখানে ১০ হাজার টাকা ছিল, এখন তারা পাবেন ২০ হাজার টাকা।

টাকার অঙ্ক বাড়ানোর পাশাপাশি এবার নজর পড়েছে ক্রিকেটারদের প্রস্তুতির জায়গাতেও। মিরপুর ক্রিকেট একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের, আইএএএফ অনুমোদিত তিন লেনের বিশেষায়িত অ্যাথলেটিক রানিং ট্র্যাক নির্মাণের অনুমোদন দিয়েছে বিসিবি। ক্রিকেটারদের রানিং, স্প্রিন্ট ও ফিটনেস অনুশীলনে এটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর আগে তামিমও একাডেমি মাঠে অ্যাথলেটিক ট্র্যাক তৈরির প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন।

মিরপুরের অবকাঠামো উন্নয়নও থেমে থাকছে না। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, যা মূলত ঘরোয়া ক্রিকেটের কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দুটি বিকল্প ড্রেসিংরুম, খেলোয়াড়দের প্রবেশপথ এবং কমন লবি এলাকার উন্নয়নকাজের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এর ফলে আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্যবহৃত মূল সুবিধাগুলোর ওপর ঘরোয়া ক্রিকেটের চাপ কিছুটা কমানোর সুযোগ তৈরি হতে পারে।

মিরপুরের বাইরে নজর গেছে বগুড়াতেও। শহীদ চান্দু স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কার ও উন্নয়নকাজ এগিয়ে নিতে স্থাপত্য, প্রকৌশল ও প্রকল্প প্রস্তুতিসংক্রান্ত পরামর্শক সেবা দেওয়ার জন্য একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বোর্ড। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনায় রাজধানীর বাইরের ভেন্যুকেও যুক্ত করা হচ্ছে।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD