Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আবাহনীর অধিনায়ক তামিমের কান্ডে খেলা বন্ধ

June 12, 2016
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিম ফিরলেন ‘নিজ ঘরে’
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) একের পর এক নাটক ঘটছেই। বিশেষ করে আবাহনীর ম্যাচগুলোতে বিতর্কের ছোঁয়া থাকছে। এইতো রোববার সুপার লিগের প্রথম রাউন্ডের ম্যাচে বিকেএসপিতে মুখোমুখি হয় আবাহনী লিমিটেড ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

এই ম্যাচে শুরুতে ব্যাট করা আবাহনীর দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ দাপটে এগিয়ে যাচ্ছিল দোলেশ্বর। কিন্তু এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচটি বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়ার। এরপর পরিস্থিতির উন্নতি না হলে দিনের খেলারই ইতি টানেন দায়িত্বরত আম্পায়াররা।

আবাহনীর অধিনায়ক তামিম ইকবালের অখেলোয়াড়সূলভ আচরণের কারণে এই ঘটনা ঘটল।

রোববার সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করে ১৪ বল আগে ১৯১ রানে অলআউট হয়ে যায় আবাহনী। জবাব দিতে নেমে দোলেশ্বরের ইনিংসের ১৭ ওভারের পর তামিমের আচরণে ক্ষুব্ধ আম্পায়াররা ম্যাচ বন্ধ রাখেন। বেলা ৩টা ১৮ মিনিটে মাঠ ছাড়েন তারা। এরপর প্রায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর ম্যাচ স্থগিতের ঘোষণা দেন আম্পায়াররা। এর আগে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে দোলেশ্বর।

ঘটনার সুত্রপাত- আম্পায়ারদের একটি সিদ্ধান্ত নিয়ে। দোলেশ্বরের ইনিংসের ১৫.৪ ওভারে ব্যাট করছিলেন রকিবুল হাসান। এসময় সাকলাইন সজীবের বলে আবাহনী ফিল্ডারদের স্ট্যাম্পিংয়ের একটি আবেদনে সাড়া না দিলে উত্তপ্ত হয়ে যায় মাঠের পরিস্থিতি। সিদ্ধান্তটি তামিমও মেনে নিতে পারেননি। মাঠ আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদকে এসময় প্রকাশ্যেই অকথ্য ভাষায় আক্রমণ করেন তিনি। তার সঙ্গে যোগ দেন সতীর্থ আর দলটির সমর্থকরাও।  যা কীনা লিস্ট এ ম্যাচে  সত্যিই বিরল।
উপায় না দেখে ম্যাচ রেফারি মন্টু দত্তের সঙ্গে আলোচনা করে মাঠ ছাড়তে বাধ্য হন দুই মাঠ আম্পায়ার। ম্যাচ রেফারি মন্টু দত্ত সংবাদ মাধ্যমকে বলেন, ‘আম্পায়াররা অসুস্থ হয়ে পড়েছেন। তাই খেলা চালানো সম্ভব না। সিসিডিএমকে জানানো হয়েছে। এ ম্যাচের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে।’

এর আগে বৃষ্টির কারণে দেড় ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে নাজমুল হোসেন শান্তর ৭১ ও লিটন দাসের ৪৮ রানে লড়াই করার পুঁজি গড়ে আবাহনী। সাকিব আল হাসান করেন ১৮ রান।

Previous Post

ওমরাহ করলেন ইরফান পাঠান

Next Post

মোহামেডানকে অনায়াসে উড়িয়ে দিল রূপগঞ্জ

Related Posts

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

1
বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

5
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার
অনান্য খেলা

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

10
Next Post
মোহামেডানকে অনায়াসে উড়িয়ে দিল রূপগঞ্জ

মোহামেডানকে অনায়াসে উড়িয়ে দিল রূপগঞ্জ

Discussion about this post

সর্বশেষ..

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
1

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

by cricbdadmin
0
7

বাংলাদেশের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে। সেই বিতর্কে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন...

হাতে চোট পেলেন নাহিদ রানা

জয়ের ছন্দে র‍্যাঙ্কিংয়েও দাপট নাহিদ-মুস্তাফিজদের

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সাফল্য বাংলাদেশের ক্রিকেটে যে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে, তার প্রতিফলন এবার দেখা গেল আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD