মাঠের মতো মাঠের বাইরেও চলন-বলনে তিনি স্মার্ট! সব সময়ই ফ্যাশন দুনিয়ার সেরাটাই চাই তামিম ইকবালের। দেশের সবচেয়ে বেশি পঠিত পত্রিকাটির সঙ্গে জাতীয় দলের এই তারকা ক্রিকেটার বলছিলেন- ”দেখুন যে পোশাক পড়ে স্বচ্ছন্দ পাই তাই পড়ি। আসলে জিনসের সঙ্গে ক্যাজুয়াল শার্ট, টি-শার্টই আমার বেশি পছন্দ। প্রিয় ব্র্যান্ড আরমানি। জিনসের মধ্যে সেভেন ফর অল ম্যান কাইন্ড আর টি-শার্টের ক্ষেত্রে নাইকি।”
প্রিয় পারফিউম হল- শ্যানেল, ড্যানিয়েল, আরমানি।
স্ত্রী আয়েশা সিদ্দিকাকে নিয়ে ঘুরতেও ভাল লাগে তার। বেড়ানোর প্রিয় জায়গা লন্ডন। সময় পেলেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েন চট্টগ্রামের এই তারকা ক্রিকেটার।
তামিম বেশ ভোজন রসিকও। তবে ফিটনেস ঠিক রাখার জন্য মেপে খেত হয়। এক্ষেত্রে
ইলিশ একসময় খুব পছন্দের ছিল। এখন পোলাও-রোস্ট দেখলেই জ্বিভ জল চলে আসে!




