সাকিব আল হাসানের পর এবার পালা তামিম ইকবালের। বন্ধুর মতো তিনিও বাবা হতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আসছে আসছে মার্চের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো বাবা হচ্ছেন বাংলাদেশ দলের এই তারকা ব্যাটসম্যান।
তাইতো এশিয়া কাপ ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম। ডাক্তাররা জানালেন মার্চের দুই তারিখে তামিম-আয়শা দম্পতির ঘরে আসবে নতুন অতিথি। এই সময়টাতে স্ত্রীর পাশে থাকতে চাইছেন তামিম। এ জন্য জিম্বাবুয়ে সিরিজ শেষেই ছুটি নেবেন তিনি।
জানা গেল তামিমের মায়ের সঙ্গে এরইমধ্যে স্ত্রী আয়েশা ব্যাংকক চলে গেছেন। শুক্রবার সিরিজ শেষে তাদের সঙ্গে যোগ দিতে তৈরি হবেন এই তারকা।
এইতো গতবছরই কন্যা সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। তামিমের ঘরে মেয়ে নাকি ছেলে সেটা অবশ্য জানা যায়নি।



