Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

মাত্র ১ ম্যাচ নিষিদ্ধ তামিম

June 22, 2016
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
নতুন অতিথি আসছে তামিমের ঘরে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

একেই বলে গুরু পাপে লঘু দন্ড! প্রাইম দোলেশ্বর ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য কঠিন শাস্তির মুখে পড়তে হয়নি তামিম ইকবালকে। মাত্র ১ লাখ টাকা জরিমানা করা হল আবাহনী অধিনায়ককে। পাশাপাশি এক ম্যাচের জন্য নিষিদ্ধও হয়েছেন তামিম।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবি প্রধান নাজমুল হাসান।

সেই ম্যাচে দোলেশ্বরের নাসির হোসেনের ব্যাপারেও ম্যাচ রেফারি ও আম্পায়াররা রিপোর্ট করেছেন। এ কারণে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে বিসিবির পরবর্তী টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাইরে থাকতে হবে তামিমকে।

গত ১২ জুন সাভার বিকেএসপির তিন নম্বর মাঠে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করে ১৪ বল আগে ১৯১ রানে অলআউট হয়ে যায় আবাহনী। জবাব দিতে নেমে দোলেশ্বরের ইনিংসের ১৭ ওভারের পর তামিমের আচরণে ক্ষুব্ধ আম্পায়াররা ম্যাচ বন্ধ রাখেন। বেলা ৩টা ১৮ মিনিটে মাঠ ছাড়েন তারা। এরপর প্রায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর ম্যাচ স্থগিতের ঘোষণা দেন আম্পায়াররা। এর আগে ২ উইকেট হারিয়ে ৫৯ রান তুলেছে দোলেশ্বর।
ঘটনার সুত্রপাত- আম্পায়ারদের একটি সিদ্ধান্ত নিয়ে। দোলেশ্বরের ইনিংসের ১৫.৪ ওভারে ব্যাট করছিলেন রকিবুল হাসান। এসময় সাকলাইন সজীবের বলে আবাহনী ফিল্ডারদের স্ট্যাম্পিংয়ের একটি আবেদনে সাড়া না দিলে উত্তপ্ত হয়ে যায় মাঠের পরিস্থিতি। সিদ্ধান্তটি তামিমও মেনে নিতে পারেননি। মাঠ আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদকে এসময় প্রকাশ্যেই অকথ্য ভাষায় আক্রমণ করেন তিনি। তার সঙ্গে যোগ দেন সতীর্থ আর দলটির সমর্থকরাও।  যা কীনা লিস্ট এ ম্যাচে  সত্যিই বিরল।
উপায় না দেখে ম্যাচ রেফারি মন্টু দত্তের সঙ্গে আলোচনা করে মাঠ ছাড়তে বাধ্য হন দুই মাঠ আম্পায়ার।
এরপর রকিবুল হাসান, আতহার আলী খান, নাজমুল করিম, শেখ সোহেলে গড়া সেই কমিটির সুপারিশে এই শাস্তি পেলেন তামিম।

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
সিলেটের সামনে শিরোপার হাতছানি
বিশেষ প্রতিবেদন

সিলেটের সামনে শিরোপার হাতছানি

0
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD