Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ট্রফি জয়ের আনন্দে ভাসল মুস্তাফিজের সানরাইজার্স

May 30, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ট্রফি জয়ের আনন্দে ভাসল মুস্তাফিজের সানরাইজার্স
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ম্যাচের পরতে পরতে যেন নাটকীয়তা! একবার মনে হচ্ছিল অনায়াসেই জিতে যাবে সানরাইজার্স হায়দরাবাদ। ক্রিস গেইল আর বিরাট কোহলির ব্যাট স্বপ্ন দেখাচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকেও। অনেক নাটকের পর শেষ ওভারে এসে উত্তর মিলল। প্রথমবারের মতো আইপিএল জয়ের আনন্দে মাতল সানরাইজার্স হায়দরাবাদ। মুস্তাফিজুর রহমান প্রথমবার খেলতে গিয়েই জিতলেন ট্রফি।

রোববার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। আর তাতেই তিনবার ফাইনাল খেলেও শিরোপা ছোঁয়া হল না ব্যাঙ্গালুরুর।

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের দারুণ ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রানে শেষ হয় ব্যাঙ্গালুরুর ইনিংস।

প্রথম আইপিএল অভিযান শেষ করলেন মুস্তাফিজ ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে। তাইতো তার আনন্দের মাত্রাটাও বেশিই হল।

ব্যাঙ্গালুরুর দুই ওপেনার ক্রিস গেইল ও বিরাট কোহলি দারুণ শুরু করেছিলেন। ৬৩ বলে এই জুটি স্কোর বোর্ডে যোগ করেন ১১৪ রান। ৩৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলে গেইল আউট হলে এই জুটি ভাঙে। ৪টি চার ও ৮টি ছয় ছিল ক্যারিবীয় তারকার ইনিংসে।

কোহলি ৫টি চার ও ২টি ছয়ের মারের সাহায্যে ৩৫ বলে খেলেন ৫৪ রানের ইনিংস।

হায়দ্রাবাদের হয়ে দুটি উইকেট পেয়েছেন বেন কাটিং। একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, বিপুল শর্মা ও বীরেন্দর স্রান।

এর আগে সানরাইজার্সকে বড় সংগ্রহ এনে দিতে সামনে থেকে নেতৃত্ব দেন ওয়ার্নার। ৩৮ বলে ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। যুবরাজ সিং ২৩ বলে ৩৮ রান। এছাড়া দলটির হয়ে শিখর ধাওয়ান ২৫ বলে ২৮ রান করেন।

Previous Post

মোহামেডানকে চমকে দিল সিসিএস

Next Post

সেরা উদীয়মান মুস্তাফিজ ভাসছেন প্রশংসা বৃষ্টিতে

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

1
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
সেরা উদীয়মান মুস্তাফিজ ভাসছেন প্রশংসা বৃষ্টিতে

সেরা উদীয়মান মুস্তাফিজ ভাসছেন প্রশংসা বৃষ্টিতে

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
1

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD