Monday, August 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

তবু ‘খুব ভালো’ ম্যাকাইয়ের উইকেট!

August 24, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তবু ‘খুব ভালো’ ম্যাকাইয়ের উইকেট!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাকাই টেস্ট শেষ হয়েছে মাত্র দুই দিনে। মাত্র ৭৫০ বলের এই ম্যাচে দুই দলের ৩৬টি উইকেট পড়েছে, ম্যাচের প্রতিটি ২৫ বল পরপরই এসেছে উইকেট। এমন দ্রুত সমাপ্তির পর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে ম্যাকাইয়ের উইকেট নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে সেই সমালোচনার বিপরীতে দাঁড়িয়ে ভিন্ন বার্তা দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সম্ভাব্য পিচ রেটিং। জানা গেছে, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটকে ‘খুব ভালো’ রেটিং দিতে যাচ্ছেন ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন।

ম্যাকাইয়ে টেস্ট অভিষেকেই অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ম্যাচটি শেষ হয়েছে মাত্র ৭৫০ বলে। টেস্ট ইতিহাসে ফল হওয়া ম্যাচগুলোর মধ্যে এটি চতুর্থ সর্বনিম্ন বলের ম্যাচগুলোর একটি।

ম্যাচের প্রথম দিনেই পড়েছিল ১৮ উইকেট। দ্বিতীয় দিনেও ব্যাটারদের জন্য পরিস্থিতি খুব একটা সহজ হয়নি। তবে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড উইকেটকে এই দ্রুত সমাপ্তির জন্য দায়ী করতে রাজি নন। তাঁর মতে, উইকেট যথেষ্ট ভালোই ছিল এবং ম্যাচটি দুই দিনে শেষ হওয়ার কথা ছিল না। প্রথম দিনে সামান্য সিম মুভমেন্ট থাকলেও বলের উজ্জ্বলতা চলে যাওয়ার পর উইকেটে খুব বেশি অস্বাভাবিক কিছু ছিল না বলেও জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম অবশ্য হ্যাজলউডের মতো এতটা সন্তুষ্ট নয়। টেস্ট শেষ হওয়ার পর দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে ম্যাকাইয়ের উইকেট নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। ‘দ্য অস্ট্রেলিয়ান’ দুই দিনের টেস্টকে ক্রিকেটের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হিসেবে তুলে ধরে এমনকি পাঁচ দিনের ক্রিকেটের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে। সিডনি মর্নিং হেরাল্ডও ম্যাচটিকে ক্রিকেটের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে।

তবে এসব সমালোচনার মধ্যেই ম্যাকাইয়ের উইকেটকে ‘খুব ভালো’ রেটিং দেওয়ার সম্ভাবনা নতুন বিতর্ক তৈরি করেছে। সেভেন ক্রিকেটের প্রধান প্রতিবেদক টম মরিস জানিয়েছেন, ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন এই রেটিং দেওয়ার দিকে এগোচ্ছেন। অবশ্য রেটিংটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগে আইসিসির অনুমোদন প্রয়োজন হবে।

আইসিসির সম্ভাব্য চার ধরনের পিচ গ্রেডিংয়ের মধ্যে ‘খুব ভালো’ সর্বোচ্চ মানের রেটিং। সাধারণত এমন উইকেটে ম্যাচের শুরু থেকেই ভালো বাউন্স, সীমিত সিম মুভমেন্ট এবং ধারাবাহিক বাউন্স থাকার কথা, যাতে ব্যাটার ও বোলার উভয়ের মধ্যে ভারসাম্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। ম্যাকাইয়ের দুই দিনের ম্যাচের পর এই সর্বোচ্চ রেটিং পাওয়ার সম্ভাবনাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়।

অস্ট্রেলিয়ার মাটিতে দুই দিনে শেষ হওয়া টেস্ট অবশ্য এবারই প্রথম নয়। গত বছরের নভেম্বরে পার্থে অ্যাশেজের প্রথম টেস্টও মাত্র দুই দিনে শেষ হয়েছিল। সেই ম্যাচের ৩২ উইকেটের ১৯টিই পড়েছিল প্রথম দিনে। পরবর্তী সময়ে সেই উইকেটও ‘খুব ভালো’ রেটিং পেয়েছিল। ফলে ম্যাকাইয়ের ঘটনা সেই বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অবস্থানে আপাতত পরিবর্তন আসেনি। ২০২৫-২৭ চক্রে চার নম্বরেই রয়েছে শান্তর দল। ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪০। সফলতার হার ৫৫.৫৬ শতাংশ।

Related Posts

সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়
বিশেষ প্রতিবেদন

সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়

0
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

পেসারদের পারফরম্যান্সে খুশি শান্ত, ব্যাটিং নিয়ে হতাশা

0
ম্যাকাইয়ে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ইতিহাস
বিশেষ প্রতিবেদন

ম্যাকাইয়ে বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত ইতিহাস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD