Tuesday, August 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত

July 2, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আজ ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। প্রতি বছরের মতো এবারও এই দিনটি বিশেষভাবে উদযাপন করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)।

এই দিবস উপলক্ষ্যে দেশের শীর্ষ সাংবাদিক সংগঠন জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব), রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (রেক), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন (বিএসজেএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি), চায়না মিডিয়া ক্লাব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর প্রেস উইং, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে বিএসপিএ’র পক্ষ থেকে কেক উপহার পাঠানো হয়।

এছাড়া বিএসপিএ কার্যালয়ে বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেট কাটার আয়োজন করে হয়। বিএসপিএ সহ-সভাপতি তালহা বিন নজরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দের পরিচালনায় এই অনুষ্ঠানে বিএসপিএ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক আজ বাংলাদেশসহ বিশ্বের সব ক্রীড়া সাংবাদিক, আলোকচিত্রী, ক্যামেরাপারসন এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশসহ সারা বিশ্বের ক্রীড়া সাংবাদিক, ফটোসাংবাদিক, ভিডিওগ্রাফার এবং ক্রীড়া গণমাধ্যমের সাথে যুক্ত সকল সংবাদকর্মীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মাঠের উত্তেজনা, খেলোয়াড়দের কঠোর ত্যাগ আর বিজয়ের গল্পগুলো যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ক্যামেরার লেন্সে ও কলমের আঁচড়ে কোটি মানুষের কাছে পৌঁছে দেন, আজ তাঁদের মেধা ও শ্রমকে সম্মান জানানোর দিন।

ক্রীড়া সাংবাদিকতা কেবল জয়-পরাজয়ের পরিসংখ্যান নয়, বরং এটি খেলার ভেতরের মানবিক গল্প ও লড়াইকে তুলে ধরার এক অনন্য মাধ্যম। আমাদের আলোকচিত্রী ও ক্যামেরাপার্সনদের ধারণ করা প্রতিটি জীবন্ত ফ্রেম এবং সাংবাদিকদের বিশ্লেষণধর্মী লেখনী সমাজকে অনুপ্রাণিত করে, যুবসমাজকে আলোর পথ দেখায়। একটি স্বচ্ছ ও গতিশীল ক্রীড়াঙ্গন গড়ে তুলতে আপনাদের বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্বের ভূমিকা অপরিসীম।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে ক্রীড়া গণমাধ্যমকে আমরা কেবল দর্শক মনে করি না, বরং দেশের ক্রীড়া কাঠামোর উন্নয়ন এবং তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে আপনারা আমাদের অন্যতম প্রধান অংশীদার। আমি আশা করি, ভবিষ্যতেও আপনারা সততা ও সাহসিকতার সাথে সকল খেলার সমান প্রচার নিশ্চিত করবেন এবং অন্তরালে থাকা প্রতিভাদের সামনে নিয়ে আসবেন। দেশের ক্রীড়াজগতকে এগিয়ে নিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্বদা আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে।’

Related Posts

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

জেলা ক্রিকেট সংস্থা নিয়ে বিসিবির কড়া বার্তা

0
তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি

0
এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD