Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

আমিরাতে বসছে এশিয়া কাপ, ১৩ সেপ্টেম্বর ফাইনাল

August 4, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের নতুন আসর। প্রায় দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি, তবে অংশগ্রহণকারী দেশগুলোকে অনানুষ্ঠানিকভাবে সূচি ও প্রস্তুতি সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এবারের আসরে অংশ নেবে আটটি দল। দলগুলো হলো ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, নেপাল এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সর্বশেষ আসরের শিরোপাজয়ী দল হিসেবে মাঠে নামবে শ্রীলঙ্কা।

প্রতিবেদনে বলা হয়েছে, এসিসি এখনও ভেন্যু চূড়ান্ত করার কাজ শেষ করেনি। ভেন্যু ও সূচি চূড়ান্ত হওয়ার পর নীতি-নির্ধারণী পর্যায়ের অনুমোদন মিললেই আনুষ্ঠানিক সূচি প্রকাশ করা হবে। বর্তমানে এসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠানো বার্তায় ২৭ আগস্টের মধ্যে দলগুলোকে নির্ধারিত ভেন্যুতে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে বলেও জানিয়েছে ক্রিকইনফো। একই সঙ্গে ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

আনুষ্ঠানিক সূচি প্রকাশের অপেক্ষায় থাকলেও প্রস্তুতিতে দেরি করেনি ভারত। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই নিজেদের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

নারী এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই ব্যস্ত সূচিতে নামতে হবে এশিয়ার নারী ক্রিকেটারদের। কারণ, ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে ২০২৬ এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্ট। এশিয়া কাপের পর খুব অল্প সময়ের ব্যবধানে আরেকটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিতে হবে দলগুলোকে।

Related Posts

যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
অস্ট্রেলিয়ার মাঠে প্রত্যাবর্তনেই বাংলাদেশের বোলিং ঝড়
বিশেষ প্রতিবেদন

বিশ্ব ক্রিকেটকে বার্তা দিল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD