Monday, October 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

তাসকিনকে ছাড়িয়ে ডি থ্রি নিলামে রেকর্ড গড়লেন শরিফুল

October 26, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তান থেকে আরেক দুঃসংবাদ, ছিটকে গেলেন শরিফুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ডমেস্টিক থ্রি (ডি থ্রি) ট্রফির নিলামে জাতীয় দলের পেসারদের নিয়ে জমেছে লড়াই। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তাসকিন আহমেদের রেকর্ড ভেঙে নিলামের সর্বোচ্চ পয়েন্টে দল পেয়েছেন শরিফুল ইসলাম। তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে নিয়েছিল ওয়ালটন। এরপর ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুলকে কিনে নেয় সিটিজেনস ব্যাংক।

রাজধানীর শেরাটন হোটেলে আজ চলছে বিসিবির নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলাম। ছয়টি দলের অংশগ্রহণে নিলামে তোলা হয়েছে ২৭৫ জন ক্রিকেটারকে। আগামী ডিসেম্বরে তিন ফরম্যাটে টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে।

শরিফুলকে দলে নিতে একাধিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত ২ কোটি ৩০ লাখ পয়েন্টে তাকে নিজেদের দলে ভেড়ায় সিটিজেনস ব্যাংক। এর কিছুক্ষণ আগেই তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছিল ওয়ালটন। ফলে অল্প সময়ের ব্যবধানে নিলামের সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড নিজের করে নেন বাঁহাতি পেসার শরিফুল।

নিলামে চড়া পয়েন্টে দল পেয়েছেন আরও কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার। ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। এর আগে নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে কিনেছে দলটি। সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। একই পয়েন্টে পেসার হাসান মাহমুদকে কিনেছে ব্লু স্টার।

এ ছাড়া জাকের আলী ১ কোটি ৭০ লাখ পয়েন্টে সিটিজেনস ব্যাংকে এবং লিটন দাস ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে ওয়ালটনে দল পেয়েছেন। মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ালটন। নাহিদ রানাকে ৭৫ লাখ পয়েন্টে কিনেছে ব্লু স্টার। শেখ মেহেদী হাসানকে ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দলে নিয়েছিল ব্লু স্টার। সৌম্য সরকার ও রিশাদ হোসেনকে ৭৫ লাখ ও ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন। তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে কিনেছে সেভেন রিংস সিমেন্ট।

ডি থ্রি ট্রফির নিলামে ক্রিকেটারদের দলভুক্ত করা হচ্ছে পয়েন্টের ভিত্তিতে। এই পয়েন্ট খেলোয়াড়দের পারিশ্রমিক নয়। ক্রিকেটাররা পারিশ্রমিক হিসেবে বিসিবির নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি পাবেন। প্রতিটি দলের জন্য ১০ কোটি পয়েন্টের সীমা নির্ধারণ করা হয়েছে। সেই সীমার মধ্যে থেকেই দলগুলোকে খেলোয়াড় বাছাই করতে হচ্ছে।

নিলামের জন্য ক্রিকেটারদের ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ পয়েন্ট, ‘বি’ ক্যাটাগরির ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫ লাখ পয়েন্ট।

চূড়ান্ত তালিকায় থাকা ২৭৫ ক্রিকেটারের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ২২ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে ১১২ জন। ছয়জন আইকন ক্রিকেটারের দল অবশ্য নিলামের আগেই চূড়ান্ত হয়েছে। মোসাদ্দেক হোসেন সৈকত খেলবেন একমিতে, মোহাম্মদ নাঈম শেখ সিটিজেনস ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে, নুরুল হাসান সোহান ব্লু স্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনে।

Related Posts

মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম
বিশেষ প্রতিবেদন

২ কোটিতে তানজিদ, শান্তকে ১.৫৫ কোটিতে নিল ফরচুন

0
বরিশালে ১২, মিরপুরে ৭ ম্যাচ: ডি থ্রি ট্রফির সূচি চূড়ান্ত
বিশেষ প্রতিবেদন

ডি থ্রিতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, কোটি টাকা ঢালছে বিসিবি

0
নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
বিশেষ প্রতিবেদন

‘আক্ষেপ নাই, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি’

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD