বয়স ২ মাস হয়ে যাবে কিছুদিন পরই। কিন্তু সেলেব্রেটি সেই শিশুটিকে এখনো দেখেনি মিডিয়া। মার্কিন মুল্লুকে মায়ের সঙ্গে আছেন। বাবা সাকিব আল হাসান তার কন্যাটির সঙ্গে মধুরতম সময় কাটিয়ে ফিরেছেন। যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। সেখানেই জানালেন তনয়ার নাম- আলাইনা হাসান অব্রি!
অবশ্য মা শিশির এবং তিনি নিজে কন্যাকে প্রিন্সেস নামেই ডাকেন।
গত বছরের ৯ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে জন্ম হয় তাদের প্রথম সন্তান।
এখন মায়ের সঙ্গে সেখানেই আছেন ছোট্ট সেই শিশুটি। বিপিএল শেষে বিসিবি থেকে ছুটি নিয়ে স্ত্রী-মেয়ের সঙ্গে সময় কাটিয়ে এসেছেন তিনি। জানালেন দারুণ কেটেছে সেই মুহুর্তগুলো।
সাকিব জানালেন আসছে ১৪ জানুয়ারি প্রথম টিকা দিতে যাবে আলাইনা হাসান অব্রি। অবশ্যই মায়ের কোলে চড়ে।



