Sunday, October 4, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

পেসারদের পারফরম্যান্সে খুশি শান্ত, ব্যাটিং নিয়ে হতাশা

August 25, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচের ফলাফল হতাশার হলেও বাংলাদেশের পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে পেসার শরিফুল ইসলামের ৭ উইকেট নেওয়া এবং পুরো সিরিজে বাংলাদেশের পেস আক্রমণের ধারাবাহিক পারফরম্যান্সে খুশি তিনি।

ম্যাচ শেষে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসারদের প্রশংসা করে শান্ত বলেন, ‘অনেক খুশি। পেস বোলিং আক্রমণ, এই জায়গায় আমরা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছি। বাংলাদেশের পেসাররা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে, তারা দারুণ করছে। হাসান-শরিফুল-তাসকিনরা যেভাবে বল করেছে, সব পেসার যেভাবে বল করছে গত কয়েক বছরে, আমি অনেক খুশি। এখানে এবং বাংলাদেশেও তারা অনেক ভালো করেছে। সব কাজ ঠিকভাবে করছে। ভালো ছন্দে আছে তারা। অধিনায়ক হিসেবেও আমি বেশ খুশি।’

পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা লুকাননি শান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ব্যর্থতার জন্য কোনো অজুহাত দাঁড় করাতে চান না তিনি। একই সঙ্গে প্রতিপক্ষের বোলিংয়েরও প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচের ফল নিয়ে শান্ত বলেন, ‘আবেগ তো থাকবেই। তবে পেশাদার হিসেবে ম্যাচে মনোযোগ দিতে হবে। আমি বিশ্বাস করি সবাই তা করেছেও। তবে মাঠে নিজেদের সেরাটা খেলতে পারিনি আমরা।’

ব্যাটিং ব্যর্থতা নিয়ে আরও বিস্তারিত বলতে গিয়ে শান্ত বলেন, ‘অবশ্যই হতাশাজনক ব্যাটিং। তবে টস অনেক বড় ফ্যাক্টর ছিল। প্রথম ইনিংসে ব্যাট করা কঠিন ছিল, তিন ইনিংসে ব্যাট করাই কঠিন ছিল। তবে কোনো অজুহাত দিতে চাই না। আমরা বাজে ব্যাট করেছি, তারাও অনেক ভালো বল করেছে। সামনে আমাদের টেকনিক্যাল জায়গাতে অনেক উন্নতি করতে হবে।’

সিরিজের শেষ টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার বিপরীতে পেসাররা লড়াই করার সামর্থ্য দেখিয়েছেন। শরিফুলের সাত উইকেটের পাশাপাশি হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের পারফরম্যান্সও দলের পেস আক্রমণের উন্নতির চিত্র তুলে ধরেছে।

Related Posts

নতুন রূপে জাতীয় লিগ, প্রথম দিনে ব্যাটারদের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

নতুন রূপে জাতীয় লিগ, প্রথম দিনে ব্যাটারদের আক্ষেপ

0
ব্যর্থতার দায়ে প্রশ্নের মুখে বাংলাদেশ দল
বিশেষ প্রতিবেদন

ব্যর্থতার দায়ে প্রশ্নের মুখে বাংলাদেশ দল

0
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ব্যর্থতার দায় স্বীকার লিটনের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD