Sunday, September 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ব্যাটে-বলে সাকিবের নৈপুণ্য

September 20, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ছন্দ হারালেন সাকিব!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাইনর লিগ ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের আটলান্টা ফায়ার। তবে আগের ম্যাচের হতাশাজনক পারফরম্যান্স পেছনে ফেলে এই ম্যাচে ব্যাটে-বলে কার্যকর ভূমিকা রেখেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। আটলান্টার দেওয়া ১৬৭ রানের লক্ষ্য তিন বল হাতে রেখে ৭ উইকেটে পেরিয়ে গেছে মরিসভিলে র‍্যাপটর্স।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আটলান্টা ফায়ার। শুরুতে ঋষি পান্ডে ২১ বলে ৩২ রান করে দলকে ভালো ভিত গড়ে দেন। এরপর পার্থ প্যাটেলের সঙ্গে জুটি বাঁধেন সাকিব। দুজন মিলে ৩৩ রান যোগ করেন, যেখানে জুটির সিংহভাগ অবদান ছিল সাকিবের ব্যাটে।

নবম ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন সাকিব। টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে মুহূর্তেই ম্যাচের গতি বদলে দেন তিনি। পরের ওভারে একটি বাউন্ডারি মেরে সাজঘরে ফেরার আগে মাত্র ১২ বলে ২৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

সাকিবের বিদায়ের পর ইনিংসের হাল ধরেন পার্থ প্যাটেল। ৪৬ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষদিকে সানি প্যাটেলের ১৩ বলে ২১ রানের কার্যকর ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে আটলান্টা।

রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরিসভিলে। ওপেনার মুক্তার আহমেদ ৩৭ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে শক্ত ভিত এনে দেন। ভেনকাট মাহিশও ২৫ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ফলে জয়ের পথে দ্রুত এগিয়ে যায় মরিসভিলে।

আটলান্টার হয়ে শুরুতেই বোলিংয়ে আনা হয় সাকিবকে। প্রথম ও তৃতীয় ওভারে বল করে ১৬ রান খরচ করেন তিনি। নিজের তৃতীয় ওভারে অর্থাৎ দশম ওভারে মাত্র ৫ রান দেন। এরপর ১৭তম ওভারে দুর্দান্ত নিয়ন্ত্রণে বল করে মাত্র ২ রান দেওয়ার পাশাপাশি সোহাম আগাশের উইকেট তুলে নেন সাকিব।

তবে সাকিবের বোলিং নৈপুণ্যও আটলান্টাকে হার থেকে রক্ষা করতে পারেনি। অধিনায়ক জ্যাকবস পিয়েনার ২৯ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে মরিসভিলে র‍্যাপটর্স। আটলান্টার হয়ে দুটি উইকেট নেন সানি প্যাটেল। সাকিব ৪ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেন একটি উইকেট।

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
বিশেষ প্রতিবেদন

ছয় ক্যাটাগরিতে ক্রিকেটার, সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ!

0
জাকের আলী অনিকের খেলা এখনও অনিশ্চিত
বিশেষ প্রতিবেদন

টেস্টে কেন জাকের আলী?

0
বিশ্বজয়ের স্মৃতির মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

আফগানিস্তান টেস্টে দলে হৃদয়, বিশ্রামে তাসকিন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD