রাজকন্যাকে দেখতে অধীর হয়েছিলেন ভক্তরা। কিন্তু কিছুতেই দেখা মিলছিল না। মনে হচ্ছিল মার্কিন মুল্লুক থেকে শিশির দেশে ফিরলেই দেখা মিলবে। কিন্তু তখনো দেখা মিলেনি। ৮ মে মা দিবসে ভক্তরা দেখলেন রাজকন্যা। অন্তর্জালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তরা দেখলেন সাকিব আল হাসানের মেয়ে আলায়না হাসান অউব্রেকে। রোববার অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব তার স্ত্রী শিশির ও কন্যার ছবিটি পোস্ট করেন।
সেখানে তারকা এই ক্রিকেটার লিখেছেন, ”নভেম্বর ৮, ২০১৫- আজ থেকে ঠিক ৬ মাস আগে আমাদের রাজকন্যা এই পৃথিবীতে আসে। ঠিক যে মুহূর্তে তার জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হিসেবে জন্ম হয় এবং আমার স্ত্রীর জন্ম হয় একজন মা হিসেবে। আমাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। আমরা আজকের দিনের চেয়ে শুভ কোন দিন ভাবতে পারিনা যখন আমাদের মেয়ে আলায়না হাসান অউব্রে, যে কিনা আমাদের পৃথিবী- আমাদের সবকিছু, তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে। আমরা সকলের কাছে তার জন্য দোয়াপ্রার্থী, সে যাতে একজন উঁচু মাপের মানুষ হতে পারে।”
সাকিবের কন্যাকে দেখে খুশি ভক্তরাও। তাইতো টাইমলাইন ভেসে যাচ্ছে প্রশংসায়। ভক্তরা বলছেন-মেয়ে বাবার মতোই দেখতে।



