Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

৭ থেকে ১৪ বছর জেল হতে পারে রাজীবের

February 22, 2016
in নিউজ, বিতর্ক, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আত্মসমর্পণ করে কারাগারে শাহাদাত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

জামিন পেয়ে অনুশীলন শুরু করে দিয়েছিলেন তিনি। ক্রিকেটে ফেরার স্বপ্নও দেখছিলেন শাহাদাত হোসেন রাজীব। কিন্তু সহসাই মুক্তি মিলছে না তার। শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় এবার জাতীয় দলের এই ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দিয়েছে।

ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক তানজিনা ইসমাইলের আদালতে সোমবার মামলার অভিযোগ গঠন হয়। যদিও তারা দুজনই অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে বিবৃতি দিয়েছেন।

জানা গেছে অভিযোগ প্রমাণিত হলে ৭ থেকে ১৪ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে শাহাদাত এবং তার স্ত্রীর। তার মানে রায় পক্ষে না গেলে ক্যারিয়ারটাই শেষ তার।

এইতো গত বছরের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু এর মাত্র কয়েক ঘণ্টা পর উদ্ধার সেই শিশু গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করল, রাজীব ও তার স্ত্রী তার ওপর নির্যাতন চালাতেন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মিরপুর ২ নম্বরের স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে থেকে উদ্ধার করে। শিশুটি জানায়, ‘সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় কাজ করতো। প্রায়ই শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করতো।

তারপর পালিয়ে ছিলেন শাহাদাত। পরে ৪ অক্টোবর নিত্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে আত্মসমর্পণ করেন শাহাদাত।

Related Posts

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

0
যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD