Sunday, October 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

সৌম্যকে বাদ দেওয়ার কারণ জানালেন নির্বাচক

October 24, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৮ অক্টোবর মাঠে নামবে দুই দল। ঘোষিত স্কোয়াডে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও খালেদ আহমেদ। অন্যদিকে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।

সৌম্য ও খালেদকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তাঁর মতে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম থাকায় সৌম্যকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দিতে চায় নির্বাচক কমিটি।

সৌম্যকে দলে না রাখার বিষয়ে বাশার বলেন, ‘ওয়ানডে (ত্রিদেশীয়) সিরিজ সৌম্যর ভালো যায়নি। ২ ম্যাচ আগেই কিন্তু জিম্বাবুয়েতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। এই সিরিজের দলে নেই কারণ এখন প্রথম শ্রেণির খেলা খেলছে। এখানে একাদশে পরিবর্তনের সুযোগ কম। সৌম্যর একাদশে খেলার সুযোগ কম, ফলে আমরা চাই সে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। আমরা চাই প্রথম শ্রেণির ম্যাচ তারা খেলুক, সে কারণেই তৃতীয় ওপেনার রাখিনি।’

সৌম্যকে এর আগে দলে ফেরানোর কারণও ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক। অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনায় তাঁকে উপযুক্ত মনে হয়েছিল বলে জানান বাশার। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় ওপেনার হিসেবে কাকে নেওয়া হবে, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বাশারের ভাষায়, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের মনে হয়েছিল তখন সে সেরা অপশন ছিল। বাকিরা সেভাবে অত প্রস্তুত ছিল না। সেখান থেকেই সৌম্যকে ফেরানো। এখানে প্রস্তুতি ম্যাচেও অনেককে দেখেছি আমরা। দক্ষিণ আফ্রিকাতে তৃতীয় ওপেনার হিসেবে অবশ্যই কেউ না কেউ যাবেন। সেটা কে হবে পরে ঠিক করব। এখন আমাদের চিন্তা তৃতীয় ওপেনার হিসেবে যাকে বিবেচনা করছি, আমরা চাই তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক। এই দলে থাকলে সৌম্য প্রথম শ্রেণির ক্রিকেটটা মিস করত, তাই সৌম্য নেই।’

খালেদ আহমেদকেও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। বর্তমানে পেস বিভাগে ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তাসকিন আহমেদও দলে ফিরেছেন। ফলে এই সিরিজে খালেদের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বাশার। তবে ভবিষ্যতে দক্ষিণ আফ্রিকা সফর কিংবা পরবর্তী ম্যাচে তাঁকে দলে ফেরানোর সুযোগ রয়েছে।

খালেদকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘এখন যারা খেলছে ইবাদত, শরিফুল, হাসান, তাসকিনও ফিরেছে। এখানে খালেদের সুযোগটা কম। সামনে দক্ষিণ আফ্রিকাতে বা পরের ম্যাচেও খালেদ ফিরতে পারে। আমরা প্রথম শ্রেণির ক্রিকেটকে অনেক গুরুত্ব দিচ্ছি। যারা একাদশে খেলবে না, তাদেরকে আমরা চাই তারা প্রথম শ্রেণির ক্রিকেট খেলুক।’

নির্বাচকদের পরিকল্পনায় এবার প্রথম শ্রেণির ক্রিকেটে খেলোয়াড়দের নিয়মিত অংশগ্রহণ বিশেষ গুরুত্ব পাচ্ছে। টেস্ট দলে থাকলেও যাঁদের একাদশে খেলার সম্ভাবনা কম, তাদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ করে দিতে চায় টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি সৌম্য ও খালেদের।

Related Posts

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
বিশেষ প্রতিবেদন

ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল!

0
এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

0
ডি থ্রি ট্রফির নিলামে বাংলাদেশে আসছেন চারু শর্মা
বিশেষ প্রতিবেদন

ডি থ্রি ট্রফির নিলামে বাংলাদেশে আসছেন চারু শর্মা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD