Friday, August 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

April 19, 2026
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে মোট ১৩৫ জন ক্রিকেটার নতুন দলে নাম লিখিয়েছেন।

দলবদলের প্রথম দিনেই ছিল সবচেয়ে বেশি ব্যস্ততা। ৭৯ জন ক্রিকেটার নতুন ঠিকানা খুঁজে নেন, যার বড় অংশই ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ঘিরে। এই দলটি দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, আকবর আলী, আজিজুল হাকিম তামিম, আরিফুল ইসলাম ও রায়ান রাফসান রহমানের মতো অভিজ্ঞ ও তরুণদের, সঙ্গে আছেন শামীম হোসেন পাটোয়ারি। ফলে শক্তির দিক থেকে অন্যতম আলোচিত দলে পরিণত হয়েছে তারা।

দ্বিতীয় দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল জাতীয় দলের দুই অধিনায়ক লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনই এবার যোগ দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে, যা দলটির ব্যাটিং ও নেতৃত্ব কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। একই দলে এই দুই তারকার উপস্থিতি এবারের ডিপিএলকে দিয়েছে বাড়তি উত্তেজনা।

১২টি ক্লাব নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই লিগে রয়েছে দেশের ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক, বসুন্ধরা স্ট্রাইকার্স, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস এবং রূপগঞ্জ টাইগার্স।

শীর্ষ লিস্ট ‘এ’ মর্যাদার এই টুর্নামেন্টে অংশ নেবে-লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব, ঢাকা লেপার্ডস ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

দলবদল করলেন যারা-

লিজেন্ডস অব রূপগঞ্জ-
মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, ইরফান শুক্কুর, সফর আলী, রিফাত বেগ, নাসুম আহমেদ, মোঃ আশিকুর রহমান শিবলী, রবিউল ইসলাম রবি, আহমদ শরীফ, মোঃ হাবিবুর রহমান সোহান, শাহরিয়ার আহমেদ ও আইচ মোল্লা।

আবাহনী লিমিটেড-
খালেদ আহমেদ, সাব্বির রহমান রোমান, জাকের আলী অনিক, মারুফ মৃধা, অনিক সরকার, রোহানাত দৌল্লা বর্ষণ, সাব্বির হোসান, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, ইকবাল হাসান ইমন, সৌম্য সরকার।

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব-
তাওফিক খান তুষার, তোফায়েল আহমেদ রায়হান, আশরাফুল হাসান, নাসির হোসেন, মাহফিজুল ইসলাম।

বসুন্ধরা স্ট্রাইকার্স-
রাজিব দাস, আল আমিন, রুয়েল মিয়া, ইফরান হোসেন, নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, আসাদুজ্জামান পায়েল, ইসমাইল জায়েদ উল্লাহ, ইমরানুজ্জামান ।

ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড-
মইনুল ইসলাম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, রানা শেখ, মিনহাজুল আবেদীন আসিফ, শফিকুল ইসলাম, মহর শেখ, ফয়সাল সরকার রায়হান, আদিল বিন সিদ্দিক, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু, গোলাম কিবরিয়া, সাজিদ হোসেন, মইনুল ইসলাম প্রধান দীপ, শাহরিয়ার কমল।

সিটি ক্লাব-
শাকিল হোসেন, আহরার আমিন পিয়ান, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, জিল্লুর রহমান বিজয়, মিজানুর রহমান, ফাহিম হাসান, নিহাদ উজ জামান, এনামুল হক আশিক, সাজ্জাদুল হক রিপন, মেহেদী মারুফ, আনামুল হক, সাদিকুর রহমান, তৌফিক আহমেদ, আবদুল্লাহ আল মামুন, আবদুল গফ্ফার সাকলাইন, আবির হোসেন।

ঢাকা লেপার্ডস-
সৈকত আলী, মেহেদী হাসান, শেখ পারভেজ জীবন, ইফতেখার হোসেন ইফতি, মইন খান, মোহাম্মদ মিঠুন, আল ফাহাদ, ওয়াসি সিদ্দিকী, দেবাশীষ সরকার দেবা, মুমিনুল হক সৌরভ, জাকির হাসান, হাসান মুরাদ, জাওয়াদ আবরার, আলাউদ্দিন আহমেদ বাবু, আরাফাত সানি।

গাজী গ্রুপ ক্রিকেটার্স-
ইমন আলী, অভিষেক দাস অরণ্য, আজিজুল হাকিম রনি, নাঈম আহমেদ, তাফসির আরাফাত তাসিব, রুবেল মিয়া, প্রিতম কুমার, রহিম আহমেদ।

গুলশান ক্রিকেট ক্লাব –
বিশাল চৌধুরী, তানভীর হোসেন, আতীকুর রহমান, মুসাব্বের হোসেন মুন, ইসলামুল আহসান আবির, তাসদিকুর রহমান, শরিফ সরকার।

মোহামেডান স্পোর্টিং ক্লাব-
এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম আহমেদ, তাইবুর রহমান পারভেজ, রিপন মন্ডল, নাঈম শেখ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-
আবু হাশিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আলিস আল ইসলাম, রায়ান রাফসান রহমান, হাবিবুর শেখ মুন্না, আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, আকবর আলী, শামীম মিয়া, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদী হাসান, রিজান হোসেন, ইকবাল হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, টিপু সুলতান, আরিফুল ইসলাম।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-
হুমায়ুন আহমেদ, মোহাম্মদ রাকিব, শাখির হোসেন শুভ্র, তন্ময় আহমেদ, মুক্তার আলী, মোহাম্মদ আবদুল্লাহ, কালাম সিদ্দিকি, সুমন খান, রাকিবুল আতিক।

Related Posts

অস্ট্রেলিয়ায় নিজেদের প্রমাণের মঞ্চ দেখছেন শান্ত
বিশেষ প্রতিবেদন

পেসারদের জন্য সুযোগ দেখছেন শান্ত

0
মুস্তাফিজ-লিটনের অবনতি, বাংলাদেশের সেরা তানজিদ তামিম
বিশেষ প্রতিবেদন

তানজিদ-মুশফিককে নিয়ে স্বস্তি

0
বাবা-মা-কে শতরান উৎসর্গ তামিমের
বিশেষ প্রতিবেদন

সেঞ্চুরিয়ান তানজিদকে নিয়ে চিন্তা!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD