Wednesday, December 10, 2025
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাক্ষী মালিকের ম্যাজিক

August 18, 2016
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাক্ষী মালিকের ম্যাজিক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শত কোটিরও বেশি মানুষের দেশ হলেও অলিম্পিকে একেবারেই আধিপত্য নেই ভারতের। তাইতো অল্প কিছু অর্জনই তাদের আনন্দে ভাসিয়ে দেয়। তেমনই এক প্রাপ্তিতে এখন দারুণ উচ্ছসিত গোটা ভারত। প্রথম ভারতীয় নারী হিসেবে অলিম্পিক্সের কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতলেন সাক্ষী মালিক। অথচ তিনি পদক জিতবেন এমন আশা কেউ করেন নি!

তাইতো একদিনের ব্যবধানেই ভারতে কুস্তি নিয়ে আগ্রহ অনেকটাই বেড়ে গেছে। দেশটির পত্রিকা ‘এবেলা’ জানিয়েছেন, ‘কুস্তি নিয়ে কয়েকমাস আগেও তুমুল উন্মাদনা দেখা গিয়েছিল। তবে তা ‘সুলতান’-এর সৌজন্যে। ‘সুলতান’-এর কাহিনি কুস্তিকে ঘিরে আবর্তিত। নায়ক সুলতানও কুস্তিগীর, নায়িকা আরফাও। বলা ভাল, আরফার মন জিততেই কুস্তিগীর হওয়ার প্রতিজ্ঞা করেছিলেন সুলতান। আর আরফার স্বপ্ন ছিল কুস্তিতে অলিম্পিক্সে দেশের জন্য পদক জেতা। তার জন্য প্রথমে সুলতানের প্রেম প্রত্যাখ্যানও করেছিল আরফা। কিন্তু ‘সুলতান’-এর নায়িকা আরফা শেষ পর্যন্ত একজন ভারতীয় নারী, ছবি বলিউডের এবং নায়ক সালমন খান।

ভারতীয় মহিলা অলিম্পিক্সে গিয়ে কুস্তিতে পদক জিতে আসবেন, ছবির গল্প এই খাতে এগোলে দর্শক নাও ‘খেতে’ পারে। ফলে ‘সুলতান’-এর আরফা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সংসারী হয়ে যান, আর অনেক পরে কুস্তি শিখেও দেশ, বিদেশে টপাটপ পদক জিতে বিখ্যাত হন নায়ক সুলতান।

‘সুলতান’-এর নায়িকা আরফার মতো বাস্তবের সাক্ষী মালিকেরও ছোট থেকে স্বপ্ন ছিল অলিম্পিক্সে দেশের হয়ে পদক জেতা। অলিম্পিক্সে পদক জয়ের পরে নিজেই সেকথা জানিয়েছেন সাক্ষী। ‘সুলতান’-এর আরফা ছিলেন হরিয়াণার গ্রামের মেয়ে, সাক্ষী মালিকও তাই। সিনেমার আরফার মতো বাস্তবের সাক্ষীর কোনও প্রেমিক আছে কি না, এখনও জানা যায়নি। প্রেমিক থাকুক বা না থাকুক, ভাগ্যিস সিনেমার গল্পের মতো সাক্ষী নিজের স্বপ্নকে জলাঞ্জলি দেননি। তাহলে তো তাঁর নিজের মতো একশো তিরিশ কোটি ভারতবাসীরও স্বপ্নপূরণ হত না।

সাক্ষী প্রমাণ করলেন, বাস্তবটা সিনেমার থেকেও কঠিন। আর সিনেমার গল্প তো বাস্তবের থেকেই অনুপ্রেরণা পায়। ‘সুলতান’-এর শেষে দেখা গিয়েছিল, স্বামীর হাত ধরে ফের কুস্তির রিংয়ে ফিরেছেন আরফা। ‘সুলতান’-এর বিপুল সাফল্যের পরে ইতিমধ্যেই ‘সুলতান-২’ তৈরি করার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বাস্তবের আরফা ওরফে সাক্ষীর এই কৃতিত্বের পরে কি ‘সুলতান-২’-এ একটু অন্যভাবে ভাবার সাহস দেখাবেন পরিচালক? কে জানে নতুন কোন গল্প অপেক্ষা করছে কীনা!

Previous Post

সেই প্রতিনিধিরা এখন ঢাকায়

Next Post

এবার মিরপুরের নেটে আশরাফুল

Related Posts

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ

7
দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর
বিশেষ প্রতিবেদন

দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

7
নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক
অনান্য খেলা

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

4
Next Post
আকসুর রিপোর্ট পেতে আরও অপেক্ষা

এবার মিরপুরের নেটে আশরাফুল

Discussion about this post

সর্বশেষ..

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ

by cricbdadmin
0
7

এক বছর আগে এই দিনে যুব এশিয়া কাপ জয়ের উচ্ছ্বাস নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। ঠিক একই দিনে...

দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

by cricbdadmin
0
7

রংপুর বিভাগ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের শিরোপা জিতল সিলেট-বরিশাল ম্যাচের ড্র হওয়ায়। খুলনাকে একদিন বাকি থাকতে ৭ উইকেটে...

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

by cricbdadmin
0
4

গম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীর এই বিশেষ দিনে দেশের নারীদের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিবছর রোকেয়া পদক প্রদান করে...

আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান

আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান

by cricbdadmin
0
6

জাতীয় লিগের শেষ দিনটিতে ম্যাচের ফল নির্ধারিত ছিল আগেই। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন একজন-ময়মনসিংহ বিভাগের...

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শুভ

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শুভ

by cricbdadmin
0
8

প্রথম শ্রেণির ক্রিকেটের এক দীর্ঘ ও সমৃদ্ধ পথচলার ইতি টানলেন ব্যাটার শামসুর রহমান শুভ। তার বিদায়ী দিনটি রঙিন হয়ে উঠল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD