Monday, July 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ রিয়াদ!

July 3, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবার কোচিং ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করলেও এবার প্রথমবারের মতো নির্দিষ্ট কোচিং দায়িত্বে দেখা যাবে তাকে। বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকবেন তিনি।

বিসিবি সূত্রের বরাত দিয়ে একটি ইংরেজি জাতীয় দৈনিক জানিয়েছে, টানা তৃতীয় বছরের মতো টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরেই ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ।

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কোচ হিসেবে থাকবেন সোহেল ইসলাম। সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস। বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করায় সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আর ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গে কাজ করবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে বাংলাদেশ ‘এ’ দলের চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরেরও সূচি রয়েছে। ওই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম, আর দক্ষিণ আফ্রিকা সফরে দলের দায়িত্বে থাকবেন সালাউদ্দিন।

টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য দলের পাশাপাশি পাকিস্তান শাহীনস ও বাংলাদেশ ‘এ’ নিয়মিত অংশ নিয়ে আসছে। সর্বশেষ আসরে নেপাল জাতীয় দলও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল।

Previous Post

হৃদয়ের চিকিৎসায় ৫ লাখ টাকা অনুদান দিল বিসিবি

Next Post

নারী ক্রিকেটের তৃণমূলে জোর দিচ্ছে বিসিবি

Related Posts

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

4
সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন
বিশেষ প্রতিবেদন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

6
আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!
বিশেষ প্রতিবেদন

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

10
Next Post
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

নারী ক্রিকেটের তৃণমূলে জোর দিচ্ছে বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
4

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
10

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ, ১৫ সদস্যের দল ঘোষণা বিসিবির

by cricbdadmin
0
4

আগস্টজুড়ে ব্যস্ত সূচির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা...

সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস

প্রথম ম্যাচেই হৃদয়ের ছাপ, বল হাতে দুর্দান্ত সাকিব

by cricbdadmin
0
3

তাসকিন আহমেদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল তাকে। সুযোগটা ছিল হঠাৎই, কিন্তু সেটিকে মনে রাখার মতো করে রাঙালেন তাওহিদ হৃদয়। জাফনা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD