Friday, May 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএল থেকে রিধিমা পাঠক বিদায়!

January 7, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল থেকে রিধিমা পাঠক বিদায়!
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় সঞ্চালিকা রিধিমা পাঠকের সরে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দুই দেশের ক্রিকেট অঙ্গনে যে টানাপোড়েন চলছে, তার প্রভাব বিপিএলেও পড়েছে বলে মনে করছেন অনেকে।

সেই ধারাবাহিকতায় রিধিমা পাঠকের বিপিএল অধ্যায় শেষ হওয়াকে সাম্প্রতিক পরিস্থিতির সঙ্গেই মিলিয়ে দেখছেন সংশ্লিষ্টরা।

এবারের বিপিএলে উপস্থাপনা ও ধারাভাষ্যে নতুনত্ব আনার পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যেই আন্তর্জাতিক পর্যায়ের একাধিক পরিচিত মুখকে অন্তর্ভুক্ত করা হয়।

পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার জয়নাব আব্বাস, সাবেক অধিনায়ক ও পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা, ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ড্যারেন গফ এবং ওয়াকার ইউনিসের মতো নামের সঙ্গে ছিল ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠকের নামও। তবে বাংলাদেশে আসার আগেই তাঁর সঙ্গে বিসিবির এই যাত্রা থেমে যায়।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতির কারণেই বিসিবি বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে রিধিমা পাঠককে বাদ দিয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিসিবির কর্মকর্তারাও জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অনেকেই এই সিদ্ধান্তের পেছনে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার ঘটনাকে মূল কারণ হিসেবে দেখছেন।

তবে রিধিমা পাঠক নিজে এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। বিপিএল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে-এমন দাবি নাকচ করে তিনি বিষয়টিকে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করেছেন। রিধিমা বলেন, ‘গত কয়েক ঘণ্টায় এরকমই ভাষ্য ছড়াচ্ছে যে আমাকে বিপিএল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সত্যি ঘটনা নয়। বিপিএল ছেড়ে চলে আসা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার কাছে আমার দেশ সবার আগে। আমি যে কোনও একক দায়িত্বের চেয়ে খেলা হিসেবে ক্রিকেটকে অনেক বেশি মূল্য দিয়ে থাকি। দীর্ঘ সময় ধরে সততা, শ্রদ্ধা এবং আবেগের সঙ্গে খেলাটার সঙ্গে জড়িয়ে রয়েছি। এর পরিবর্তন কখনওই হবে না। আমি সততা, স্বচ্ছতা এবং খেলাটার স্পিরিট নিয়ে কাজ চালিয়ে যাব।’

রিধিমার এই বক্তব্যের পরও বিতর্ক থামেনি। ক্রিকেটপাড়ার একটি অংশ মনে করছে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, তারই অনিবার্য প্রভাব পড়েছে বিপিএলের উপস্থাপনা প্যানেলে। এর আগে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বিসিবি জরুরি বৈঠক করে এবং নিরাপত্তাজনিত উদ্বেগ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেয়। সেই চিঠিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত সফরে যেতে অপারগতার কথা উল্লেখ করা হয় এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়।

Previous Post

নিরাপত্তা প্রশ্নে অবস্থান বদলায়নি বিসিবি, চিঠির ব্যাখ্যা দিল আইসিসি

Next Post

নাসির-ঝড়ে উড়ে গেল নোয়াখালী, ঢাকার স্বস্তির জয়

Related Posts

তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

3
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
Next Post
নাসির-ঝড়ে উড়ে গেল নোয়াখালী, ঢাকার স্বস্তির জয়

নাসির-ঝড়ে উড়ে গেল নোয়াখালী, ঢাকার স্বস্তির জয়

Discussion about this post

সর্বশেষ..

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD