Monday, September 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের

September 13, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাপানে পদকের স্বপ্ন নিয়ে শুরু প্রস্তুতি বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

এশিয়ান গেমস ক্রিকেট সামনে রেখে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার মুস্তাফিজুর রহমানসহ দলের কয়েকজন ক্রিকেটার। তবে বিভিন্ন কারণে প্রথম দিনের ক্যাম্পে অনুপস্থিত ছিলেন বেশ কয়েকজন।

দলের কয়েকজন ক্রিকেটার বর্তমানে ছুটিতে রয়েছেন, আবার কেউ এখনো দেশের বাইরে অবস্থান করছেন। ছুটিতে থাকা পেসার শরিফুল ইসলাম আগামী ১৫ সেপ্টেম্বর দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলতে থাকা হাসান মাহমুদ এখনো দেশে ফেরেননি।

এ ছাড়া বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটাররাও প্রথম দিনের ক্যাম্পে যোগ দিতে পারেননি। ফলে পূর্ণ শক্তির দল নিয়ে এখনো অনুশীলন শুরু করতে পারেনি বাংলাদেশ। তবে ধাপে ধাপে অনুপস্থিত ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এশিয়ান গেমসে খেলতে দেশ ছাড়ার আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর দিনের আলোতে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ দুই ম্যাচে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের পাশাপাশি চূড়ান্ত একাদশ ও দলের সমন্বয় নিয়ে কাজ করার সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।

এবারের এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানের আইচি ও নাগোয়ায়। ২০তম আসরটি চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

র‍্যাঙ্কিংয়ের সুবাদে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে গ্রুপ পর্বে খেলতে হবে না নাজমুল হোসেন শান্তর দলকে। আগামী ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে টাইগারদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।

‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। গ্রুপ পর্বের লড়াই শেষে এই তিন দলের মধ্যে যে দল শীর্ষে থাকবে, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা। সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার সুবিধা কাজে লাগিয়ে এশিয়ান গেমসে ভালো ফল পাওয়ার লক্ষ্যেই এখন মিরপুরে নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ।

Related Posts

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন
বিশেষ প্রতিবেদন

জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন!

0
দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ বাংলাদেশের

0
কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে
বিশেষ প্রতিবেদন

হাসানকে দেশে ফেরাচ্ছে বিসিবি!

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD