বিসিবিতে চলছে নাটকের পর নাটক! দ্বি-স্তরের নির্বাচক প্যানেল নিয়ে সেই নাটকের শেষ কোথায় কে জানে? হাবিবুল বাশার সুমনকে নামিয়ে দিয়ে নারী দলের নির্বাচক করা হয়েছিল। তাকে ফের ফিরিয়ে আনা হয়েছে। প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
অন্যদিকে ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে মিনহাজুল আবেদীন নান্নুকে। বুধবার মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিন সদস্যের নির্বাচক প্যানেল পুনর্গঠনের তথ্য দিলেন বিসিবি বস নাজমুল হাসান।
নির্বাচক প্যানেলে মিনহাজুলের সঙ্গে থাকবেন হাবিবুল বাশার। প্যানেলের আরেক সদস্য হলেন সাজ্জাদ আহমেদ শিপন।










Discussion about this post