Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

June 10, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি আলোচনায় ছিলেন নাহিদ রানা। তবে ম্যাচ শেষে বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে এসেছে এক অস্বস্তিকর খবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে নাহিদকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে এবং তার শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে।

ম্যাচ চলাকালে অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর নাহিদের উদযাপনই তার জন্য শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। আইসিসি জানিয়েছে, তিনি খেলোয়াড় ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তার উদ্দেশ্যে এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না, যা তাকে অপমানিত করতে পারে অথবা তার কাছ থেকে আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। জশ ইংলিসকে আউট করার পর নাহিদ রানা তার দিকে আগ্রাসী ভঙ্গিতে এগিয়ে যান এবং আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। আইসিসির মতে, তার এই আচরণ আউট হওয়া ব্যাটারের কাছ থেকে উগ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারত।

অভিযোগের বিষয়ে নাহিদ রানা নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন। একই সঙ্গে আইসিসির ম্যাচ রেফারিদের আন্তর্জাতিক প্যানেলের সদস্য প্রকাশ ভাট যে শাস্তি দিয়েছেন, সেটিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের দুই আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান নাহিদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।

তিরস্কারের পাশাপাশি নাহিদের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় শাস্তিযোগ্য অপরাধ। ফলে বর্তমানে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুই।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, ‘লেভেল ১’ ধরনের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। আর সর্বোচ্চ শাস্তি হিসেবে খেলোয়াড়কে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করা যেতে পারে। পাশাপাশি এক বা দুটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়।

নাহিদের শাস্তির খবর এলেও মাঠের পারফরম্যান্সে দারুণ একটি জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৮৬ রানের বড় জয় তুলে নেয় টাইগাররা। ৫০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছর পর পাওয়া এই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এখন দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই সিরিজ নিশ্চিত করার সুযোগ থাকবে স্বাগতিকদের সামনে। যে ম্যাচটি হবে বৃহস্পতিবার।

Previous Post

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

Next Post

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

Related Posts

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

4
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

8
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

9
Next Post
শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
4

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

by cricbdadmin
0
9

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’।...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ

by cricbdadmin
0
12

হারারে টেস্টে পরাজয়ের হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। টেস্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ

by cricbdadmin
0
8

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সফল অভিষেকের পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্ট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD