Friday, July 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসির মাসসেরার লড়াইয়ে নাহিদ রানা

May 8, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হাতে চোট পেলেন নাহিদ রানা
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের পেস আক্রমণে নতুন ভয়ঙ্কর নাম হয়ে উঠেছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির আগুন ঝরা বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের ভোগাতে থাকা এই তরুণ পেসার এবার জায়গা করে নিয়েছেন আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়।

শুক্রবার আইসিসি পুরুষ ও নারী বিভাগের মনোনীত ক্রিকেটারদের নাম প্রকাশ করলে সেখানে উঠে আসে বাংলাদেশের এই গতিতারকার নাম।

এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন নাহিদ। তিন ম্যাচে ১৬.৭৫ গড়ে ৮ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। একই সঙ্গে ওভারপ্রতি মাত্র ৪.৪৬ রান খরচ করে জিতে নেন সিরিজসেরার পুরস্কারও। তার গতি ও ধার দেখে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামও।

তবে সিরিজের শুরুটা খুব একটা ভালো হয়নি নাহিদের। প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৬৫ রান দিয়ে নিতে পেরেছিলেন মাত্র একটি উইকেট। কিন্তু দ্বিতীয় ম্যাচেই যেন বদলে যান তিনি। মিরপুরে গতির ঝড় তুলে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপকে প্রায় একাই ধসিয়ে দেন। তীব্র গরমেও একের পর এক ১৪০ কিলোমিটারের বেশি গতির ডেলিভারি করে প্রতিপক্ষকে চাপে ফেলেন। সেই ম্যাচে ৩২ রান খরচায় ৫ উইকেট নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন এই ডানহাতি পেসার।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও নিজের ধারাবাহিকতা ধরে রাখেন নাহিদ। ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে নেন আরও দুই উইকেট। তার এমন পারফরম্যান্সে শুধু সিরিজ জয়ই নয়, আইসিসি র‌্যাঙ্কিংয়েও বড় উন্নতি হয়েছে বাংলাদেশের এই পেসারের। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় মাসসেরার পুরস্কারের লড়াইয়েও জায়গা করে নিয়েছেন তিনি।

এপ্রিল মাসের সেরার দৌড়ে নাহিদের প্রতিদ্বন্দ্বী ওমানের অধিনায়ক জাতিন্দার সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। বিশ্বকাপ লিগ-টুতে পাঁচ ওয়ানডেতে ২৬৬ রান করেন জাতিন্দার। ৫৩.২০ গড় ও ১১৫ স্ট্রাইক রেটে খেলা এই ব্যাটার নেপালের বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলে ওমানের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন।

অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য অভিষেক হওয়া আজায় কুমারও নজর কেড়েছেন নিজের পারফরম্যান্সে। নেপালের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ম্যাচে ৯ উইকেট নেন এই বাঁহাতি পেসার। দ্বিতীয় ম্যাচে মাত্র ৩৫ রান দিয়ে ৬ উইকেট শিকার করে আলোচনায় উঠে আসেন তিনি।

Previous Post

শান্তর সেঞ্চুরি, মুমিনুলের দাপটে বাংলাদেশের দারুণ দিন

Next Post

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

Related Posts

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা
বিশেষ প্রতিবেদন

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

5
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিএলে বিদেশি ক্রিকেটার, নতুন যুগে দেশের ঘরোয়া ক্রিকেট!

7
প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের তিন তারকা
বিশেষ প্রতিবেদন

সাকিব-তাসকিনের দলে বড় ধাক্কা

7
Next Post
শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

Discussion about this post

সর্বশেষ..

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

না ফেরার দেশে স্যার গারফিল্ড সোবার্স, শেষ হলো এক কিংবদন্তির পথচলা

by cricbdadmin
0
5

ক্রিকেট বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গারফিল্ড সোবার্স ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিএলে বিদেশি ক্রিকেটার, নতুন যুগে দেশের ঘরোয়া ক্রিকেট!

by cricbdadmin
0
7

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু দীর্ঘ পরিসরের ক্রিকেট নয়, ওয়ানডে ও টি-টোয়েন্টিকেও...

প্রথমবার আইএল টি-টোয়েন্টিতে বাংলাদেশের তিন তারকা

সাকিব-তাসকিনের দলে বড় ধাক্কা

by cricbdadmin
0
7

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়ানোর আগেই বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংস। ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দলটির...

দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

by cricbdadmin
0
7

হার মানেই সিরিজ শেষ। এমন সমীকরণ নিয়েই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পরাজয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টি...

সাইফ-তানজিদের ফিফটির পর সাইফউদ্দিনের ঝড়, বড় স্কোর বাংলাদেশের

সাইফ-তানজিদের ফিফটির পর সাইফউদ্দিনের ঝড়, বড় স্কোর বাংলাদেশের

by cricbdadmin
0
9

দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা, মাঝপথে আকস্মিক ব্যাটিং ধস, আর শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বিধ্বংসী ঝড়ে প্রতিযোগিতামূলক সংগ্রহ পেয়েছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD