Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তা নেই

July 25, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
দুই ম্যাচে দুই অভিজ্ঞতা মুস্তাফিজের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আপাতত দুশ্চিন্তা মুক্ত। বড় কোন চোট নয়, বুধবারই ফের মাঠে নামতে পারবেন মুস্তাফিজুর রহমান। যদিও কাটার মাস্টারের চোট যে কতটা গুরুতর তা জানা যাবে স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর। চোট যেমনই হোক এখনই দেশে ফেরা হচ্ছে না দ্য ফিজের।
কেননা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে ইংল্যান্ডে থেকেই মুস্তাফিজের চিকিৎসা চলুক।

এর আগে সাসেক্সের হয়ে রোববার গ্লস্টারশায়ারের বিপক্ষে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মাঠে নামার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু গত শনিবার চোট কাঁধে চোট পান এই বাঁ-হাতি। তাইতো মাঠে দেখা যায়নি সময়ের আলোচিত এই ক্রিকেটারকে।

এদিকে মুস্তাফিজের ইনজুরি নিয়ে সাসেক্সের সঙ্গে নিয়মিত খোঁজ-খবর রাখছে বিসিবি। সোমবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানালেন, ‘দেখুন, মুস্তাফিজের চোট কতটুকু, তা জানা যায়নি। হালকা একটা ব্যথা অনুভব করছে সেটাই আমি জানি। স্ক্যান বা এমআরআই যাই করাবে সেটা করার পর জানা যাবে আসলে ওর কী অবস্থা।’

আপাতত মুস্তাফিজকে দেশের দেশে ফিরিয়ে নিয়ে আসার চিন্তা নেই বিসিবির। যদি সমস্যা দেখা দেয়, তবে তার চিকিৎসা ইংল্যান্ডেই হওয়া উচিৎ বলে মনে করেন সুজন।

বাংলাদেশ দলের ম্যানেজার বলছিলেন, ‘এখনই দেশে আনার কথা ভাবছি না। ইংল্যান্ডে আমাদের চেয়ে আরও ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। আমরা তাই সুযোগটা হাতছাড়া করবো না।’

চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে চোট নিয়ে দেশে ফিরেছিলেন মুস্তাফিজ। এরপর বিসিবি’র চিকিৎসকদের পরামর্শে পুনর্বাসন প্রক্রিয়া শেষে সুস্থ হয়ে খেলতে যান কাউন্টি ক্রিকেটে।

Related Posts

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

0
যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD