Tuesday, July 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুস্তাফিজের কাউন্টি শেষ

July 27, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাসেক্সে মুস্তাফিজের জার্সি নম্বর ৯০
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ পর্যন্ত দুঃসংবাদটিই শুনতে হল। মুস্তাফিজুর রহমানের চলতি মৌসুমে আর সাসেক্স শার্কের হয়ে মাঠে নামা হচ্ছে না। বুধবার সংবাদ মাধ্যমকে খবরটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

বিসিবির এই কর্তা বলেন, ‘সন্দেহ নেই মুস্তাফিজ আমাদের জাতীয় সম্পদ। তাকে নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। সাসেক্সের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগও ছিল। এমআরআই রিপোর্ট দেখে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেছে, তাতে চলতি মৌসুমে বাকি থাকা কয়েকটি ম্যাচে মুস্তাফিজকে পাওয়া অসম্ভব।’

মঙ্গলবার রিপোর্ট নিয়ে ইউনিভার্সিটি অব গ্রিনউইচের অর্থোপেডিক সার্জন টনি কোচারের সঙ্গে দেখা করেছিলেন মুস্তাফিজ। তাতে বাম কাঁধের স্ল্যাপের পুরনো সমস্যাটাই ফিরে এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ অবস্থায় কেবল ব্যথানাশক নিয়েই ফিজের মাঠে নামা সম্ভব। সেটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান হবে না। আগে-পরে একদিন শল্যবিদের ছুরির নিচেই যেতে হবে ফিজকে। বিসিবি তাই লন্ডনেই তার দ্রুত চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে।

ফিজের কাঁধের সমস্যাটি সুপিরিয়র ল্যাব্রাম অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র চোট নামে পরিচিত। একই সমস্যার কারণে আগেও মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। এইতো গত রোববার গ্লস্টারশায়ারের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে অনুশীলন করার সময় কাঁধে ব্যথা অনুভব করতে শুরু করেন মুস্তাফিজ। তারপর থেকেই মাঠের বাইরে।

এদিকে প্রথমবারের মতো ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়েই ইনজুরির মুখে পড়তে হলো মুস্তাফিজকে। প্রধান কোট মার্ক ডেভিস, অধিনায়ক লুক রাইট ও সতীর্থদের প্রশংসা করেছেন দ্য ফিজের। আগামীতেও হোবের ক্লাবটির হয়ে তিনি খেলবেন বলে বুধবার সাসেক্স তাদের নিজস্ব ওয়েবসাইটে আশাবাদ ব্যক্ত করেছে।

Previous Post

আকিব জাভেদকে পাচ্ছেন মাশরাফি-তাসকিনরা

Next Post

এবার মার্কিন মুল্লুকে ভারতের সঙ্গে টাইগারদের লড়াই!

Related Posts

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব
বিশেষ প্রতিবেদন

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

6
ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন
বিশেষ প্রতিবেদন

বয়সভিত্তিক ক্রিকেটে সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি

6
রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল
বিশেষ প্রতিবেদন

ভারতের বাংলাদেশ সফর ঘিরে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

9
Next Post
শেরেবাংলা মুখর মাশরাফি-মুশফিকদের পদচারনায়

এবার মার্কিন মুল্লুকে ভারতের সঙ্গে টাইগারদের লড়াই!

Discussion about this post

সর্বশেষ..

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

by cricbdadmin
0
6

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয়...

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

বয়সভিত্তিক ক্রিকেটে সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটের কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডের...

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

ভারতের বাংলাদেশ সফর ঘিরে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
9

আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

কানাডা সুপার সিক্সটিতে মুস্তাফিজ

by cricbdadmin
0
8

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ হলেও এবার নতুন এক মঞ্চে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের বাঁহাতি এই পেসার প্রথমবারের মতো...

১৮ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ, ফিরলেন তিন অভিজ্ঞ তারকা

১৮ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ, ফিরলেন তিন অভিজ্ঞ তারকা

by cricbdadmin
0
6

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে অধিনায়ক প্যাট কামিন্স, জশ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD