ইংল্যান্ডে চিকিৎসা শেষে ঢাকায় কয়েকটি দিন কাটিয়েই সেই চিরচেনা পরিবেশে ফিরে গেলেন মুস্তাফিজুর রহমান। মায়ের কাছে সেই সাতক্ষীরায়। প্রায় দেড় মাস পর গ্রামের গ্রামের বাড়িতে কাটার মাস্টার। শনিবার ঢাকা ছেড়ে সাতক্ষীরায় পৌঁছেন মুস্তাফিজ।
অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এই টাইগার ক্রিকেটার। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদ কুরবানির উদযাপন করবেন তিনি।
ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে কাঁধে চোট পান মুস্তাফিজ। গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচার ও পর্যবেক্ষণ শেষে গত সোমবার লন্ডন থেকে ঢাকায় ফেরেন সময়ের আলোচিত এই ক্রিকেটার। বাংলাদে ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই বাড়ি গেছেন তিনি।
আপাতত পরিকল্পনা-পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ-উল-আজহা উদযাপন। এরপরই ঢাকায় ফিরবেন মুস্তাফিজ। এরপর বিসিবির চিসিৎসকদের অধীনে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যাবেন দ্য ফিজ। তবে তার ফিরতে মাস ছয়েক অপেক্ষা করতে হবে। নিশ্চিত ভাবেই মাঠের বাইরে থেকে দেখবেন ইংল্যান্ড সিরিজ।



