Tuesday, August 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

মুশফিককে কোচিংয়ে চায় বিসিবি

July 4, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ইনজুরিতে সফর শেষ মুশফিকের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকেটার হিসেবে মুশফিকুর রহিমের ক্যারিয়ার এখনো শেষ হয়নি। জাতীয় দলের টেস্ট জার্সিতে তিনি এখনও অন্যতম নির্ভরতার নাম। তবে সময়ের হিসাব বলছে, ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের দিনও খুব বেশি দূরে নয়। আর সেই দিনটির জন্য এখন থেকেই পরিকল্পনা সাজাতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠের ভেতরের মুশফিককে হারানোর আগে মাঠের বাইরের মুশফিককে ধরে রাখতে চায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির পরিকল্পনা, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর মুশফিক আগ্রহী হলে তাকে কোচিং কাঠামোয় যুক্ত করা হবে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে অর্জিত অভিজ্ঞতা, ক্রিকেট-জ্ঞান এবং আধুনিক ক্রিকেট সম্পর্কে তার ধারণা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দিতে চায় বোর্ড।

বিসিবির সহসভাপতি ফাহিম সিনহা মনে করেন, দেশের হয়ে দীর্ঘ সময় আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগানো বোর্ডের দায়িত্ব। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাহমুদউল্লাহ, মুশফিক- যারা আমাদের দেশের হয়ে এত দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলেছে, তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আমাদের দায়িত্ব।’

মাহমুদউল্লাহ রিয়াদ ইতিমধ্যেই সেই পথ ধরেছেন। এখনও ঘরোয়া ক্রিকেট খেললেও যুব দল ও বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে পরামর্শক হিসেবে কাজ শুরু করেছেন তিনি। একই মডেলে ভবিষ্যতে মুশফিককেও যুক্ত করতে চায় বিসিবি।

তবে বোর্ডের এই পরিকল্পনার বাস্তবায়ন অনেকটাই নির্ভর করছে মুশফিকের ব্যক্তিগত আগ্রহের ওপর। ফাহিম সিনহা জানিয়েছেন, কোচিং কিংবা ক্রিকেট-সংশ্লিষ্ট অন্য কোনো দায়িত্বে কাজ করতে চাইলে মুশফিকের জন্য দরজা খোলা থাকবে।

তার ভাষায়, ‘অবশ্যই, যদি মুশফিক কোচিংয়ে আগ্রহী হন কিংবা ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান, তাহলে আমরা অবশ্যই তাকে যুক্ত করতে চাই। আন্তর্জাতিক ক্রিকেটে এত বছরের অভিজ্ঞতা এবং আধুনিক ক্রিকেটকে কাছ থেকে দেখার সুযোগ- এসব আমাদের ক্রিকেটের জন্য অনেক মূল্যবান। তাকে যদি আমরা বিসিবির সঙ্গে যুক্ত করতে না পারি, সেটি আমাদের ব্যর্থতা হবে।’

শুধু সাবেক ক্রিকেটারদের কাজে লাগানোই নয়, দেশের কোচিং কাঠামোতেও বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে বিসিবি। জেলা ও বিভাগীয় পর্যায়ের কোচদের কার্যক্রম মূল্যায়নে তিন সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটিতে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন, মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম।

ফাহিম জানান, নতুন করে কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) চালুর মাধ্যমে কোচদের কাজ নিয়মিত মূল্যায়ন করা হবে। সিনিয়র কোচরা জেলা ও বিভাগীয় কোচদের তদারকি করবেন। লক্ষ্য, বিসিবির অধীনে থাকা সব কোচকে একটি অভিন্ন মূল্যায়ন কাঠামোর আওতায় নিয়ে আসা।

একই সঙ্গে আঞ্চলিক পর্যায়ের কোচদের আর্থিক সুবিধাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফাহিমের ভাষ্য, নতুন বেতন কাঠামোয় জেলা কোচদের পারিশ্রমিক বর্তমানের তুলনায় প্রায় ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে। যোগ্যতার ভিত্তিতে তিনটি গ্রেড নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী বেতন পাবেন কোচরা।

Related Posts

এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি
বিশেষ প্রতিবেদন

এশিয়ান গেমসে স্বর্ণ চান জ্যোতি

0
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়, বোনাস পাবেন ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

সিরিজ ড্র, সম্মান আর নতুন পরিচয়

0
টানা তিন জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

টানা তিন জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD