Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মায়ের প্রতি সাকিব-মুশফিকদের শ্রদ্ধা

May 8, 2016
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মায়ের প্রতি সাকিব-মুশফিকদের শ্রদ্ধা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

পাশ্চাত্যের দুনিয়ায় সেই ১৯১২ সালে শুরু মাদার্স ডে। আনা জার্ভিস তখনো হয়তো ভাবতেই পারেন নি একদিন গোটা বিশ্ব মে মাসের দ্বিতীয় রোববার এমন উৎসব করে মায়েদের জন্য একটি দিন পালন করবে। পাশ্চাত্যের সেই হাওয়া বেশ কয়েক বছর ধরেই লেগেছে বাংলাদেশে। তাইতো এখানেও বিশেষ করে শহরে পালন করা হচ্ছে মা দিবস।

মমতাময়ী মাকে নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন অনেকেই। তাতে যোগ দিয়েছেন ক্রিকেটাররাও। জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মা এবং তার সন্তানের মাকে।

বিশ্বসেরা এই অলরাউন্ডার ফেসবুকে লিখেছেন, ‘আম্মা ও শিশিরকে মা দিবসের শুভেচ্ছা। মা হিসেবে আপনারা আপনাদের সন্তানদের কাছে কতটা স্পেশাল তা একদিনে বোঝানো সম্ভব না, পৃথিবীর সকল মায়েদের জন্য রইলো শ্রদ্ধা ও ভালবাসা।’

ফেসবুকে সরব নাসির হোসেনও। এই তারকা ক্রিকেটার মায়ের সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেইজে পোস্ট করে নাসির লিখেছেন, ‘সবাইকে মা দিবসের শুভেচ্ছা। ভালোবাসি মা।’
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম মায়ের সঙ্গে তোলা দুটো ছবি ফেসবুকে পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘মানুষ বলে প্রথম দেখায় নাকি ভালোবাসা হয়না… কিন্তু পৃথিবীতে এসে তোমাকে প্রথমবার দেখেই আমি ভালবাসতে শিখে ফেলেছি। আমি শিখেছি, মাকে ভালবাসতে মুখের ভাষা লাগেনা, মুখের একটি হাঁসি হাজার বাক্য বলে দেয়। তোমার এই মুখের হাসিই আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা, মা! তোমাকে ও পৃথিবীর সকল মায়েদের জানাই বিশ্ব মা দিবসের শুভেচ্ছা!’

অলরাউন্ডার সাব্বির রহমান মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘পৃথিবীর সকল মায়েদের বিশ্ব মা দিবসের শুভেচ্ছা। আপনি সব কিছু পরিবর্তন করতে পারবেন কিন্তু মা এর ভালবাসা পরিবর্তন করতে পারবেন নাহ। একদিন নয়, প্রতিদিন’ই তোমাকে ভালবাসি মা।’

Previous Post

স্বাধীনতা কাপ চট্টগ্রাম আবাহনীর

Next Post

দেখা মিলল সাকিবের তনয়ার

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
দেখা মিলল সাকিবের তনয়ার

দেখা মিলল সাকিবের তনয়ার

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD