Wednesday, August 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘নাহিদের মতো আরও পেসার আসছে’

August 3, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিংয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছেন নাহিদ রানা। তার গতিময় বোলিং বিশ্ব ক্রিকেটেও নজর কেড়েছে। স্পিননির্ভর দেশের পরিচিতি ছাড়িয়ে এমন এক পেসারের আবির্ভাব অনেককেই বিস্মিত করেছে। তবে নাহিদই শেষ নন, বয়সভিত্তিক দলগুলোতে আরও বেশ কয়েকজন সম্ভাবনাময় পেসার উঠে আসছেন বলে জানিয়েছেন পাইপলাইনের বোলারদের নিয়ে কাজ করা কোচ আলমগীর কবির।

পেস বিপ্লবের অংশ হিসেবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলে বেশ কয়েকজন গতিময় বোলার রয়েছেন বলে জানান তিনি। তবে নাহিদের গতি যে ব্যতিক্রমী, সেটিও স্বীকার করেছেন এই কোচ। আলমগীর কবির বলেন, ‘আছে। অনূর্ধ্ব-১৭ দলে দেখেছি, ১৯ দলেও দেখেছি। অনূর্ধ্ব-২৩ দলেও দেখলাম। বেশ কয়েকজন ভালো বোলার আছে। নাহিদ হয়ত এসেপশনাল। ওর গতি গড গিফটেড। ঐ পেস এখনও কেউ পায়নি। তবে ভালো ভালো বোলার আছে।’

অস্ট্রেলিয়া সফরের আগে চোটের কারণে নাহিদ রানার দল থেকে ছিটকে পড়া বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলেও মনে করেন আলমগীর কবির। তার মতে, একজন দলের সেরা খেলোয়াড়কে ঘিরেই পরিকল্পনা করা হয়, তাই তার অনুপস্থিতি দলের ওপরও প্রভাব ফেলে। তিনি বলেন, ‘এটা স্বাভাবিক। প্রতিটি দেশেই সেরা খেলোয়াড়কে নিয়ে সবাই পরিকল্পনা করে। আমরা রানার দিকে তাকিয়ে ছিলাম, ও ভালো করলে দল ভালো করবে। সেরা খেলোয়াড় ইনজুরিতে পড়লে থমকে দাঁড়ায়।’

এদিকে চোট কাটিয়ে দলে ফেরা পেসার ইবাদত হোসেন চৌধুরীর বর্তমান অবস্থা নিয়েও কথা বলেছেন আলমগীর কবির। একসময় নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পেসারকে অনেকেই ছন্দহীন মনে করলেও, কোচের মতে বিষয়টি তেমন নয়। তিনি বলেন, ‘অফ ফর্মে না ঠিক। ও তো ইঞ্জুরিতে ছিল, এখন কামব্যাক করেছে, একটু তো মাথায় ইনজুরির ব্যাপারটা থাকবেই। আস্তে আস্তে ছন্দে ফিরে আসবে। সময় দিলে আগের ছন্দে ফিরে আসবে।’

আলমগীর কবিরের বিশ্বাস, নাহিদ রানার মতো ব্যতিক্রমী গতির পেসার বিরল হলেও বাংলাদেশের পেস বোলিংয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। বয়সভিত্তিক দলগুলো থেকে উঠে আসা নতুন বোলাররা ভবিষ্যতে জাতীয় দলের শক্তি আরও বাড়াবে বলেই আশা করছেন তিনি।

Previous Post

প্রস্তুতিতে সন্তুষ্ট তাইজুল, অস্ট্রেলিয়ায় ‘সুযোগ-সুবিধা অনেক ভালো’

Next Post

আমিরাতে বসছে এশিয়া কাপ, ১৩ সেপ্টেম্বর ফাইনাল

Related Posts

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের
বিশেষ প্রতিবেদন

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

0
বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত
বিশেষ প্রতিবেদন

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

0
বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

0
Next Post
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

আমিরাতে বসছে এশিয়া কাপ, ১৩ সেপ্টেম্বর ফাইনাল

Discussion about this post

সর্বশেষ..

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

by cricbdadmin
0
0

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

by cricbdadmin
0
0

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে গত ৩ আগস্ট থেকে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক...

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

by cricbdadmin
0
0

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সংক্ষিপ্ত এই সফরে স্বাগতিকদের দুটি ভিন্ন দলের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা।...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

বাংলাদেশ সিরিজের আগেই চোটের ধাক্কা

by cricbdadmin
0
0

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই স্বাগতিক শিবিরে দেখা দিয়েছে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

আমিরাতে বসছে এশিয়া কাপ, ১৩ সেপ্টেম্বর ফাইনাল

by cricbdadmin
0
0

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের নতুন আসর। প্রায় দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের...

cale-cache-b ?>