Wednesday, June 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মিরপুর জয়ের রেশ র‍্যাঙ্কিংয়েও, এগোলেন শান্ত-মুমিনুলরা

May 13, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল। মাঠের সেই সাফল্যের প্রতিফলন মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়েও। ব্যাটার ও বোলার-দুই বিভাগেই উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের। সবচেয়ে বড় উত্থান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।

পাকিস্তানের বিপক্ষে দুই ইনিংসে ১০১ ও ৮৭ রানের দায়িত্বশীল ব্যাটিং করে দলের জয়ে নেতৃত্ব দেন শান্ত। ম্যাচসেরার পুরস্কার জেতা এই বাঁহাতি ব্যাটার র‍্যাঙ্কিংয়ে এক ধাক্কায় ১৬ ধাপ এগিয়ে এখন ২৩ নম্বরে। ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি পেয়েছেন ৬৪৯ রেটিং পয়েন্ট। একই রেটিং পয়েন্ট নিয়ে তার পাশে আছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।

শান্তর মতো উজ্জ্বল ছিলেন মুমিনুল হকও। দুই ইনিংসেই অর্ধশতক হাঁকিয়ে তিনি দলের ব্যাটিংয়ে বড় অবদান রাখেন। প্রথম ইনিংসে ৯১ ও দ্বিতীয় ইনিংসে ৫৬ রান করা মুমিনুল ১২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫ নম্বরে। শান্তর সঙ্গে দুই ইনিংসেই শতরানের জুটি গড়ে পাকিস্তানের বোলারদের চাপে রাখেন তিনি।

অভিজ্ঞ মুশফিকুর রহিমও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। প্রথম ইনিংসে ৭১ রানের ইনিংস খেলার পর তিনি দুই ধাপ এগিয়ে এখন ২৬ নম্বরে অবস্থান করছেন।

বোলিং বিভাগেও এসেছে সুখবর। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া নাহিদ রানা পাঁচ ধাপ এগিয়ে ৬৪ নম্বরে উঠে এসেছেন। আর বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৩ নম্বরে। পুরো ম্যাচে ৪ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। মেহেদী হাসান মিরাজও ধারাবাহিকতা ধরে রেখেছেন। মিরপুর টেস্টে ৬ উইকেট নেওয়ার পরও তিনি আগের মতোই ২৭ নম্বরে আছেন।

মিরপুরের জয় শুধু ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ে নয়, দলীয় অবস্থানেও প্রভাব ফেলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুই ধাপ এগিয়ে এখন ছয়ে বাংলাদেশ। দলের জয়ের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৪৪ শতাংশে। অন্যদিকে পিছিয়ে পড়েছে পাকিস্তান। তারা নেমে গেছে সাত নম্বরে।

মিরপুরে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশ এখন তাকিয়ে সিলেটের দিকে। আগামী ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেখানে জয়ের ধারা ধরে রেখে আরও এগিয়ে যেতে চায় শান্তর দল।

Previous Post

আলিসের হ্যাটট্রিক ও ক্যারিয়ারসেরা বোলিং মৃত্যুঞ্জয়ের

Next Post

দেশে ফেরাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা সাকিবের!

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

8
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
Next Post
ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

দেশে ফেরাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা সাকিবের!

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
8

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD