Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

ব্যাটিং বিপর্যয়ের দিনে মিরাজের সেঞ্চুরি, ২৬৩ রানে থামল বাংলাদেশ

August 6, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটিং বিপর্যয়ের দিনে মিরাজের সেঞ্চুরি, ২৬৩ রানে থামল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে নেমেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে একের পর এক ব্যাটারের ব্যর্থতায় যখন বড় ধসের শঙ্কা তৈরি হয়েছিল, তখন একাই প্রতিরোধ গড়ে তুললেন মেহেদী হাসান মিরাজ। তার দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে শতকই শেষ পর্যন্ত সফরকারীদের লড়াইয়ে ফিরিয়েছে। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ অলআউট হয়েছে ২৬৩ রানে।

টসে জিতে আজ ডারইউনে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের শুরুতেই শূন্য রানে ফিরে যান ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর শাদমান ইসলাম ৩১, মুমিনুল হক ১৬ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩৭ রান করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। অভিজ্ঞ মুশফিকুর রহিমও রানের খাতা না খুলেই বিদায় নেন। অমিত হাসানের ১৫ রানও পরিস্থিতি বদলাতে পারেনি।

১১০ রানেই ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এমন অবস্থায় ক্রিজে দাঁড়িয়ে দলের হাল ধরেন মিরাজ। শুরুতে ধৈর্যের পরীক্ষা দিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণে যান তিনি। নিচের সারির ব্যাটারদের নিয়ে ছোট ছোট জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন এই অলরাউন্ডার। মাত্র ১২৮ বলে তুলে নেন শতক, যা আসে আত্মবিশ্বাসী শট আর পরিণত ব্যাটিংয়ের মিশেলে। শেষ পর্যন্ত অপরাজিত ১০৯ রান করে মাঠ ছাড়েন তিনি। তার ইনিংসটি আসে ১৪১ বলে।

মিরাজের দৃঢ়তায় বাংলাদেশের সংগ্রহ দুইশ পেরোয়। তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদের ছোট ছোট অবদানও ইনিংসকে কিছুটা সমৃদ্ধ করে। একসময় যেখানে দেড়শ রানও অনিশ্চিত মনে হচ্ছিল, সেখানে ২৬৩ রানের সংগ্রহ বাংলাদেশের জন্য স্বস্তির বার্তা হয়ে আসে।

অস্ট্রেলিয়া একাদশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন স্পিনার কোরি রকিচোলি। ২৪ ওভারে ৮৩ রান খরচায় ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান তিনি। এছাড়া হ্যানো জ্যাকবস, ক্যাম্পবেল থম্পসন ও জেভিয়ার ক্রোন একটি করে উইকেট শিকার করেন।

এই প্রস্তুতি ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট, আর দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD