Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home অনান্য খেলা

ওজিল বললেন, ‘রোজা আমার জন্য ফরজ’

June 14, 2016
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ওজিল বললেন, ‘রোজা আমার জন্য ফরজ’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বরাবরই ধর্মপ্রান এক মানুষ তিনি। বেড়ে উঠেছেন তেমনই এক পরিবারে। তাইতো ফুটবল নিয়ে যতো ব্যস্ততাই থাকুক ধর্ম পালন করতে ভুল করেন না মেসুত ওজিল। জার্মানির এই তারকা ফুটবলার গ্ল্যামার দুনিয়াতে গা ভাসিয়ে দেন না কখনোই। সেই শুরুর দিনের মতো সাদামাটা আছেন এই খেলা গড়ার কারিগর।

ইসলাম ধর্মের সবগুলো রীতিনীতি পালন করে যান তিনি। বড় ম্যাচ না থাকলে মাহে রমজানের রোজাও রাখেন ওজিল। একবার তো বলেছেনই, ‘রোজা আমার জন্য ফরজ। কিন্তু খেলা নয়। দেখুন আমার ম্যানেজারও এনিয়ে কোন আপত্তি করে না।’

বিশ্বকাপ জয়ী জার্মানির এই তারকা তাইতো অনেক সম্মান পেয়ে থাকেন। এমন কী ড্রেসিং রুমে পবিত্র কোরান পড়ার সুযোগও মিলে। ২৭ বছর বয়সী এই ফুটবলার এখন খেলছেন আর্সেনালে। সেখানেও ধর্ম চর্চা করে যাচ্ছেন।

এইতো সেদিন ইউরো শুরুর আগে ওমরাহ হজ করলেন মেসুত ওজিল। কাবার সামনে দাড়ানো একটা ছবি নিজের ইনস্ট্রাগ্রাম পেইজে শেয়ারও করলেন তিনি। নতুন লড়াইয়ের আগে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

তার পূর্ব পুরুষরা এসেছে তুরস্ক থেকে। কিন্তু তিনি মনে প্রানে জার্মান। জার্মানির জাতীয় দলে অভিষেক২০০৯ সালে। ২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ শিরোপা জয়ের পেছনেও বড় অবদান ছিল মেসুত ওজিলের। দলটির অপরিহার্য ফুটবলার তিনি।

Related Posts

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

0
যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD