এখন চলছে মধুমাস। চারদিকে পাকা আম, লিচুর গন্ধ। ঠিক এমন সময়ে রসনায় ব্যস্ত অনেকেই। এমন কী নিজের গাছের ফল খাচ্ছেন তারা। মৌসুমে ফল বলে কথা। স্কুলগুলোতেও ছুটির আমেজ।
ঠিক এমন সময়ে বসে থাকলেন না রাজশাহীর ছেলে খালেদ মাসুদ পাইলট। সময় মিলতেই লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ ছুটে গেলেন প্রিয় শহরে। যেখানে সহজ লভ্য জিভে জল আনা ফল। তাইতো লিচু বাগানে গিয়েই ইচ্ছে পূরন করলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
পরে ফেসবুকে সেই ছবিও শেয়ার করলেন সাবেক এই উইকেট কিপার। দেখুন কী করছেন পাইলট! নিজ হাতে বেছে বেছে রসাল লিচু খাচ্ছেন রূপগঞ্জের কোচ!



