Thursday, June 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাশরাফির ৫ উইকেট, টানা চার জয় লিজেন্ডসের

March 21, 2024
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাশরাফির ৫ উইকেট, টানা চার জয় লিজেন্ডসের
0
SHARES
31
VIEWS
Share on FacebookShare on Twitter

বয়স ৪০ পেরিয়েছে। খেলার মধ্যেও নেই এখন। ৩০ জানুয়ারি সর্বশেষ ম্যাচ খেলেছেন মাশরাফি বিন মর্তুজা। প্রায় দুই মাস পর মাঠে নেমেই বল হাতে চমক দেখালেন এই পেসার। তুলে নিলেন ৫ উইকেট! চারে চার! লিজেন্ডস অব রূপগঞ্জের টানা চার জয়! চলতি প্রিমিয়ার লিগে মাঠে নেমেই ৫ উইকেট তুলে জয়ের নায়ক লিজেন্ড মাশরাফি! দল জিতল ৬ উইকেটে।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের ৫ ব্যাটারকে ফিরিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অষ্টমবারের মতো ৫ উইকেট তুলে নিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে নেমে মূল আকর্ষণ ছিলেন মাশরাফি। ধীর গতিতে কয়েক কদম দৌড়ে মিডিয়াম পেস। আউটসুইং করালেন সঙ্গে নিখুঁত লাইন-লেংথ। এই কৌশলেই কুপোকাত গাজী গ্রুপ ক্রিকেটার্সের একের পর এক ব্যাটার দিশেহারা।

সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে প্রথম ৫ ম্যাচ খেলার পর টুর্নামেন্ট থেকে বিরতি নেন মাশরাফি।  ঢাকা প্রিমিয়ার লিগেও লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে প্রথম ৩ ম্যাচ খেলতে পারেননি তিনি। বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডে নেমে টানা ৮ ওভারের স্পেলে ১৯ রানে ৫ উইকেট তুলে নেন মাশরাফি।

এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অষ্টম ৫ উইকেট । বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফির চেয়ে বেশি ৫ উইকেট আছে শুধুই স্পিনার আব্দুর রাজ্জাকের (৯টি)।

যদিও পঞ্চম বোলার হিসেবে একাদশ ওভারে বল হাতে নেন মাশরাফি। ৪০ রানের জুটি গড়েন প্রিতম কুমার ও আনিসুল ইসলাম গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এগিয়ে নিচ্ছিলেন। প্রীতম কুমারকে ১৪ রানে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন ম্যাশ। নিজেই ক্যাচ নেন প্রীতমের। এরপর একে একে ফেরান সাব্বির হোসেন শিকদার, ফয়সাল আহমেদ রায়হান, মঈন খান ও মাহফুজুর রহমান রাব্বিকে।

নিজের চতুর্থ ওভারে মাশরাফি নেন ২ উইকেট। টানা ৮ ওভার করার পর বোলিং থেকে সরানো হয় এই অভিজ্ঞ ক্রিকেটারকে। পরে ফেরেননি আক্রমণে।

মাশরাফির দাপটের দিনে ১৩৬ রানে অলআউট গাজী গ্রুপ ক্রিকেটার্স। আব্দুল হালিম শিকার করেন ২ উইকেট। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ ৪১ রান তুলেন আনিসুল। জবাবে নেমে ৬ উইকেট হাতে রেখে ২৮ ওভারে জয়ের বন্দরে পা রাখে লিজেন্ডসরা। ইনফর্ম তৌফিক খান তুষার করেন ৩৩ বলে ৩৬ রান। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৪৪ বলে ৪৭ রানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সঙ্গে ১৬ বলে ২৬ রানে অপরাজিত শামীম হোসেন পাটোয়ারী!

তার পথ ধরেই লিজেন্ডস উড়ল আরও একবার। শিরোপা পুনরুদ্ধারের পথে দাপটেই এগিয়ে যাচ্ছে মুমিনুল হকের দল।

সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.৪ ওভারে ১৩৬/১০ (আনিসুল ৪১, মারুফ ১৮, আল আমিন জুনিয়র ১৭; মাশরাফি ৫/১৯, হালিম ২/২৪, শুভাগত ১/১৪)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৮ ওভারে ১৩৭/৪ (রিজওয়ান ৪৭*, তাওফিক ৩৬, শামীম ২৬*; জীবন ৩/১৭, রুয়েল ১/৩৭)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: মাশরাফি বিন মুর্তজা।

Previous Post

বিপ্লব বীরত্বে ‘রূপগঞ্জ ডার্বি’ জিতল লিজেন্ডসরা

Next Post

শামীম লড়লেও সমীকরণ মিলল না লিজেন্ডসের

Related Posts

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

7
মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

9
সেমির দোরগোড়ায় বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

8
Next Post
শামীম লড়লেও সমীকরণ মিলল না লিজেন্ডসের

শামীম লড়লেও সমীকরণ মিলল না লিজেন্ডসের

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

by cricbdadmin
0
7

স্বপ্নের মতো এক দিন! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয়...

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
9

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একসঙ্গে ধরা দিল দুই ছবি। একদিকে বাংলাদেশের পেসারদের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, অন্যদিকে বৃষ্টির কারণে...

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

তাসকিনের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বৃষ্টিতে থামল ম্যাচ

by cricbdadmin
0
6

মিরপুরে বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের সামনে শুরু থেকেই ধুঁকেছে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতে ভয়াবহ ধাক্কা সামলেও জেভিয়ার বার্টলেট ও মার্নাস...

আইরিশদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল অস্ট্রেলিয়ার

by cricbdadmin
0
12

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের নারী দলের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরিবর্তিত সূচি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD