Saturday, May 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রিকেটে সামাজিক মাধ্যমকেই বড় হুমকি বললেন মার্শাল

August 20, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ফিক্সিং দমনে নতুন মুখ, বিসিবিতে যোগ দিচ্ছেন অ্যালেক্স মার্শাল
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি দূর করার মিশনে নামলেন অ্যালেক্স মার্শাল। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সাবেক এই শীর্ষকর্তা ঢাকায় এসেই স্পষ্ট জানিয়ে দিলেন-সবচেয়ে বড় সতর্কবার্তা দিতে হবে সামাজিক মাধ্যমকে ঘিরে।

রাজধানীর একটি হোটেলে ক্রিকেটার ও বিসিবি পরিচালকদের উদ্দেশে দেওয়া প্রেজেন্টেশনে মার্শাল বলেন, ফিক্সিং সিন্ডিকেটগুলো এখন আর মাঠ বা হোটেলের লবিতে সীমাবদ্ধ নেই, বরং সামাজিক মাধ্যমকেই তারা টার্গেট করছে। খেলোয়াড়দের সঙ্গে সহজ যোগাযোগের এ সুযোগকে কাজে লাগিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়া হচ্ছে, তৈরি হচ্ছে ফাঁদ। তাই তাঁর পরামর্শ, ক্রিকেটাররা যদি পুরোপুরি সামাজিক মাধ্যম থেকে সরে আসেন, সেটিই হবে সবচেয়ে নিরাপদ সমাধান। এমনকি বোর্ড পরিচালকদেরও সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট না রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

কিন্তু এখানেই দ্বন্দ্ব। বিসিবির দুর্নীতি দমন বিভাগের বর্তমান প্রধান সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয়। তার কিছু কর্মকাণ্ড এর আগেও সমালোচনার জন্ম দিয়েছিল। ফলে বোর্ডের ভেতরে নতুন করে আলোচনা শুরু হয়েছে জনবল পুনর্গঠন নিয়ে। একজন পরিচালক সরাসরি জানিয়েছেন, খুব দ্রুত মার্শাল ও বিসিবির এইচআর পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে বসে নীতি পরিবর্তন আনা হবে।

বিপিএল নিয়েও সতর্ক করেছেন মার্শাল। তার মতে, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো সবসময় দুর্নীতিবাজদের প্রধান লক্ষ্য। যথেষ্ট পেশাদারিত্বের সঙ্গে টুর্নামেন্ট না হলে দুর্বল জায়গাগুলো কাজে লাগানো হয়। তাই বিপিএলকে শক্ত নিরাপত্তা ও সুশৃঙ্খল কাঠামোর মাধ্যমে পরিচালনা করার ওপর জোর দিয়েছেন তিনি।

অ্যালেক্স মার্শাল এর আগে দীর্ঘ সাত বছর ধরে আইসিসির দুর্নীতি দমন, নিরাপত্তা ও অ্যান্টি-ডোপিং ইউনিট পরিচালনা করেছেন। গত বছর অবসর নিলেও এবার নতুন দায়িত্ব নিয়ে ফিরেছেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটাররা ছেলে হোক বা মেয়ে, সবাইকে সুরক্ষিত রাখা এখন সবচেয়ে জরুরি। দুর্নীতিবাজরা সবসময় সুযোগ খুঁজে বেড়াচ্ছে, আমাদের কাজ হবে তাদের পথ বন্ধ করা।’

Previous Post

নতুন ইতিহাসের পথে সাথিরা জেসি

Next Post

ব্যাট হাতে ব্যর্থ হলেও সাকিব ৪৯৯!

Related Posts

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
Next Post
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ব্যাট হাতে ব্যর্থ হলেও সাকিব ৪৯৯!

Discussion about this post

সর্বশেষ..

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
6

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD