Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রাইম ব্যাংককে হারিয়ে শীর্ষে রূপগঞ্জ

June 18, 2016
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
জয়ে ফিরল লিজেন্ডসরা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

শত প্রতিকুলতাকে পাশ কাটিয়ে দাপটে এগিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। একের পর এক জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দলটি। এইতো শনিবার আবাহনী লিমিটেডকে পেছনে ফেলে নাম্বার ওয়ান হয়ে গেছে লিজন্ডসরা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি।

এ অবস্থায় ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে আসল রূপগঞ্জ। আর এক ম্যাচ অমীমাংসিত থাকা আবাহনী আছে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে।

শনিবার প্রিমিয়ার লিগের সুপার সিক্সের তৃতীয় রাউন্ডে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রাইমদের ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২২২ রান করে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে ৪৬.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

অবশ্য রান তাড়া করতে নেমে জুনায়েদ সিদ্দিকীকে (১) শুরুতে হারায় দল। তবে এরপরই সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনের ব্যাটে সেই চেনা ছন্দে ফিরে রূপগঞ্জ। দুজন মিলে গড়েন ৬৫ রানের জুটি। সৌম্য ৪৬ বলে ৪৭ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। মিথুন ফিরেন ঠিক ৫০ রানে।

এরপর হাল ধরেন অধিনায়ক আসিফ আহমেদ ও নাহিদুল ইসলাম। তারাও ঠিক সঠিক পথেই এগিয়ে নেন দলকে। ৭৭ রানের জুটি গড়েন দু’জন। তবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পবন নেগি (১) দ্রুত ফিরে যান। আসিফ করেন ৫১ রান। আর নাহিদুল ৬৪ রানে অপরাজিত ছিলেন।

এর আগে নুরুল হাসান সোহান ৭৫ রানের দারুণ ইনিংস খেলেন প্রাইম ব্যাংকের হয়ে। পবন নেগি নেন ২টি উইকেট।

Previous Post

বল মাথায় লেগে হাসপাতালে সোহরাওয়ার্দী শুভ

Next Post

জিতল আবাহনী-দোলেশ্বর

Related Posts

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি
বিশেষ প্রতিবেদন

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

3
মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

5
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
Next Post
জিতল আবাহনী-দোলেশ্বর

জিতল আবাহনী-দোলেশ্বর

Discussion about this post

সর্বশেষ..

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

নাঈমের ছক্কার ঝড়, জাকির-সবুজের সেঞ্চুরি

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগে আজ ছিল ব্যাটারদের উৎসব। আকাশে বারবার বৃষ্টি এলেও মাঠে থামেনি রানের স্রোত। কখনও ছক্কার ঝড়, কখনও নাটকীয়...

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
5

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD